Adsterra

লোড হচ্ছে...

উজ্জ্বল ও টানটান ত্বক পেতে ঘরে যেভাবে সিরাম বানাবেন

উজ্জ্বল ও টানটান ত্বক পেতে ঘরে যেভাবে সিরাম বানাবেন,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News


বয়সের সঙ্গে সঙ্গে ত্বকও বুড়িয়ে যায়। তাই সঠিক উপায়ে যত্ন প্রয়োজন। ত্বককে টানটান রাখতে নিয়মিত সিরাম ব্যবহার করতে পারেন। কিন্তু বাজারের সিরামের তো দাম বেশি। দামি সিরাম কিনতে না চাইলে অল্প উপকরণ দিয়ে ঘরেই বানিয়ে নিন। কমলালেবুর খোসা দিয়ে সহজেই সিরাম বানাতে পারবেন। এতে আছে ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বক উজ্জ্বল করে, কোলাজেন বাড়ায় এবং বয়সের ছাপ কমাতে সাহায্য করে।

যা যা লাগবে 

২–৩টি অর্গানিক কমলালেবু, ২ টেবিল চামচ গোলাপ জল, ১ টেবিল চামচ খাঁটি অ্যালোভেরা জেল, ১/২ চা চামচ ভেজিটেবল গ্লিসারিন, ২টি ভিটামিন ই ক্যাপসুল

কীভাবে তৈরি করবেন?

প্রথমে কমলালেবু ভালো করে ধুয়ে নিন। খোসা ছাড়িয়ে সাদা অংশ যতটা সম্ভব তুলে ফেলুন। এরপর খোসাগুলো রোদে কয়েক দিন শুকিয়ে নিন। পুরো শুকিয়ে গেলে মিহি গুঁড়ো করে চালনি দিয়ে ছেঁকে নিন। 

এবার ১ টেবিল চামচ খোসার গুঁড়ো নিয়ে ২ টেবিল চামচ গোলাপ জলের সঙ্গে মেশান। ৪–৬ ঘণ্টা ঢেকে রেখে দিন, যাতে ভিটামিন সি ভালো ভাবে বের হয়। এরপর কাপড় বা ফিল্টার দিয়ে ছেঁকে তরল অংশ আলাদা করুন। 

সিরাম তৈরি

এই তরলের সঙ্গে অ্যালোভেরা জেল ও গ্লিসারিন মেশান। এরপর ভিটামিন ই ক্যাপসুল কেটে তেল বের করে দিন। সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। 

সংরক্ষণ ও ব্যবহার

এই সিরামটি গাঢ় রঙের কাঁচের বোতলে ভরে ফ্রিজে রাখুন। ব্যবহারের সময় মুখ পরিষ্কার করে ৩–৪ ফোঁটা নিয়ে আলতো করে ম্যাসাজ করুন। এরপর ময়েশ্চারাইজার লাগান। সকালে ব্যবহার করলে অবশ্যই সানস্ক্রিন লাগাবেন, কারণ ভিটামিন সি ত্বককে সূর্যের প্রতি সংবেদনশীল করে তোলে। 

যা জানা জরুরি

এই সিরামে কোনও প্রিজারভেটিভ নেই, তাই ৭–১০ দিনের মধ্যে ব্যবহার শেষ করুন।  রং যদি গাঢ় হলুদ বা বাদামি হয়ে যায়, তাহলে বুঝবেন এটি অক্সিডাইজড, তা ফেলে দিন। এটি হালকা ও প্রাকৃতিক সিরাম, তাই খুব গভীর প্রভাবের বদলে ত্বকে মৃদু উজ্জ্বলতা ও হাইড্রেশন দেবে। ব্যবহারের আগে অবশ্যই ২৪ ঘণ্টা প্যাচ টেস্ট করে নিন। 

আরও পড়ুন        হরমুজে অবশ্যই টোল দিতে হবে- ইরান, প্রত্যাখ্যানের আহ্বান আইএমওর 

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.