গরমে সুস্থ থাকতে রাঁধুন সরিষা বাটা দিয়ে সজনে চচ্চড়ি
গরমে শরীর ঠান্ডা রাখতে, পানির ঘাটতি পূরণে সজনে ডাঁটা সাহায্য করে। হজমশক্তি বাড়াতেও এ সবজি সহায়ক। এই গরমে সুস্থ থাকতে সরিষা বাটা দিয়ে সজনে চচ্চড়ি রান্না করতে পারেন। একই রকম রান্না খেতে আর ভালো না লাগলে, এই রেসিপিটি স্বাদে বৈচিত্র্য আনতে সহায়ক হবে। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী কোহিনুর বেগম।
উপকরণ : সজনে ২০০ গ্রাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ, সরিষা বাটা এক টেবিল চামচ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুড়া এক চা চামচ করে, লবণ স্বাদমতো, সরিষার তেল ১ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালি : সজনে সাইজ মতো কেটে ভালো করে ধুয়ে নিন। পাত্রে তেল গরম হলে সব উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। সজনেগুলো দিয়ে আবার ভালো করে কষান। পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে মাঝারি আঁচে ১০ মিনিট রান্না করুন। সজনেগুলো মাথামাখা হলে চুলা বন্ধ করে দিন। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।
আরও পড়ুন হরমুজে অবশ্যই টোল দিতে হবে- ইরান, প্রত্যাখ্যানের আহ্বান আইএমওর
ঢাকাভয়েস/এই

No comments