Adsterra

লোড হচ্ছে...

কাঁচা আম খাওয়ার উপকারিতা কী কী?


কাঁচা আম খাওয়ার উপকারিতা কী কী?ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News



এখন কাঁচা আমের সময়। এ ফল খেতে সুস্বাদু, আবার এর অনেক উপকারিতাও  রয়েছে। কাঁচা আমে প্রচুর ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা স্বাস্থ্যের জন্য ভালো। এ ফল কাঁচা খাওয়া যায়, আবার ডাল ও মাছের সঙ্গে রান্না করেও খাওয়া যায়। এ ফলের শরবত গরমে বেশ স্বস্তি দেয়। আর আচার বানিয়ে সারা বছরই খান অনেকে। 

কাঁচা আম খাওয়ার উপকারিতা   

প্রতিরোধ ক্ষমতা বাড়ায় 

কাঁচা আমে ভরপুর ভিটামিন এ, সি এবং ই আছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।  মাড়ির সমস্যা দূর করতে সহায়ক এ ফল। শরীরে শ্বেত রক্তকণিকা বাড়িয়ে অনেক রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে কাঁচা আম।

শরীর ঠান্ডা রাখে

গরমে যাদের অবস্থা নাজেহাল হয়ে যায়, তারা কাঁচা আম খেতে পারেন। শরীরের অতিরিক্ত তাপ কমাতে এ ফল কার্যকর। শরীর থেকে ঘামের মাধ্যমে যে সোডিয়াম ও মিনারেল বেরিয়ে যায়, তার ভারসাম্য রক্ষা করে কাঁচা আম। ফলে শরীর ঠান্ডা থাকে। 

হজমে সহায়ক

কাঁচা আমে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান হজমের রস উৎপাদন করে কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিক, অজীর্ণতা ও বমিভাব কমাতে সাহায্য করে। ফলে পেট সুস্থ থাকে। 

হৃদরোগের ঝুঁকি কমায় 

কাঁচা আমে ম্যাঙ্গিফেরিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল এবং ফ্যাটি অ্যাসিডের মাত্রার ভারসাম্য বজায় রাখে। তাই কাঁচা আম খেলে হৃদরোগের ঝুঁকি কমে। কাঁচা আমে থাকা ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম আমাদের হৃদপিণ্ডের কার্যকারিতা বাড়ায়।

লিভারের জন্য উপকারী

কাঁচা আম লিভার পরিষ্কার করতে সহায়তা করে। এটি বাইল অ্যাসিড নিঃসরণ বাড়ায়। এ অ্যাসিড দেহের টক্সিন বের করে দেয়। এতে হজম ক্ষমতাও বাড়ে।

চোখের স্বাস্থ্যের উন্নতি

কাঁচা আমে লুটেইন, জিয়াজ্যান্থিনসহ বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্টে থাকে, যা দৃষ্টিশক্তি এবং চোখের স্বাস্থ্য উন্নত করে।

মুখের স্বাস্থ্য রক্ষায় সহায়ক

কাঁচা আম দাঁতের মাড়ির রক্ত পড়া কমাতে সাহায্য করে। দাঁতের ক্ষয় রোধেও সয়াহক। একইসঙ্গে মুখের দুর্গন্ধ দূর করে।

সতর্কতা

কাঁচা আম স্বাস্থ্যকর হলেও একসঙ্গে অতিরিক্ত খেলে পেট ব্যথা, বদহজম, আমাশয় ইত্যাদি হতে পারে। কাঁচা আম খাওয়ার পরপরই ঠান্ডা পানি পান করা উচিত নয়, এতে গলা জ্বলতে পারে।

আরও পড়ুন        হরমুজে অবশ্যই টোল দিতে হবে- ইরান, প্রত্যাখ্যানের আহ্বান আইএমওর 

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.