Adsterra

লোড হচ্ছে...

বৈশাখের গরমে তৃষ্ণা মেটাবে পুদিনা-কাঁচা আমের শরবত



বৈশাখের গরমে তৃষ্ণা মেটাবে পুদিনা-কাঁচা আমের শরবত, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

সূর্য চোখ রাঙাচ্ছে। বাড়ছে তাপপ্রবাহ। আগামীকাল পহেলা বৈশাখে যারা দিনভর স্বস্তিতে থাকতে চান, তারা বাসায় বানিয়ে নিন পুদিনা-কাঁচা আমের শরবত। এতে পানিশূন্যতা পূরণ হবে, সেইসঙ্গে আপনার প্রাণও জুড়াবে। সহজ উপায়ে পুদিনা-কাঁচা আমের শরবতের রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা আজহার। 

উপকরণ: কাঁচা আম ২টি, পুদিনা পাতা ১ মুঠো, চিনি ৩/৪ টেবিল চামচ, বিট লবণ আধা চা চামচ, পানি পরিমাণমতো, বরফ কুচি আধা কাপ, কাঁচামরিচ ২টি

প্রস্তুত প্রণালি: প্রথমে কাঁচা আম পুড়িয়ে খোসা ছাড়িয়ে নিন। এবার বরফ কুচি বাদে একে একে সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন। বরফ কুচি দিয়ে মাটির গ্লাসে সাজিয়ে পরিবেশন করুন পুদিনা-কাঁচা আমের শরবত। 

আরও পড়ুন        হরমুজে অবশ্যই টোল দিতে হবে- ইরান, প্রত্যাখ্যানের আহ্বান আইএমওর 

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.