Adsterra

লোড হচ্ছে...

গরমে কলা দ্রুত কালো হয়ে যাচ্ছে? টাটকা রাখবেন যেভাবে


গরমে কলা দ্রুত কালো হয়ে যাচ্ছে? টাটকা রাখবেন যেভাবে, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

অনেকেই সকালের নাশতায় কলা খান। প্রায় সবার বাড়িতেই এই উপকারী এই ফলটি কেনা থাকে। তীব্র গরম পড়তে শুরু করেছে। এই সময়ে বাজার থেকে কলা আনার পর বেশিক্ষণ ভালো থাকছে না। দ্রুতই খোসা কালো হয়ে যাচ্ছে। অনেকেই তা দেখে আর খেতে চাইছেন না। এই পরিস্থিতিতে কলা বেশিদিন টাটকা রাখার উপায় জেনে নিন। যেমন-

১. কলা আনার পর পথিলিন থেকে তা বের করে ফেলুন। 

২. অন্য কোনও ফলের সঙ্গে কলা রাখা ঠিক নয়।

৩. কলা দেওয়ালের কোনও আংটার সাথে ঝুলিয়ে রাখা ভালো। বাতাস চলাচল করে এমন জায়গায় রাখলে কলা ভালো থাকবে। 

৪. কলা কেটে রাখার পর লেবুর রস ব্রাশ করে দিন।

কলার খোসা অতিরিক্ত কালো হয়ে গেলে কী করবেন

কলার খোসা একেবারে হলুদ হয়ে গেলে ফ্রিজে কিছুক্ষণ ঢুকিয়ে রাখুন। তাহলে কলার ভেতরে তাজা থাকবে।

কলা অত্যন্ত নরম হয়ে গেলে, তা ফেলে দেবেন না। ব্যানানা ব্রেড, প্যানকেক কিংবা মাফিন তৈরিতে কাজে লাগিয়ে দিতে পারেন।

কলা কেনার সময় কী করবেন

হালকা সবুজ রঙের কলা কিনুন। তাহলে তাড়াতাড়ি খোসা কালো হয়ে যাওয়ার সমস্যা কমবে।

পেকে যাওয়া কলা আগে খান।

নষ্ট হওয়া রোধ করতে কলা পেকে যাচ্ছে কিনা, খেয়াল রাখুন। সেই অনুযায়ী ব্যবস্থা নিন।

আরও পড়ুন        হরমুজে অবশ্যই টোল দিতে হবে- ইরান, প্রত্যাখ্যানের আহ্বান আইএমওর 

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.