Adsterra

লোড হচ্ছে...

শ্রদ্ধা-ভালোবাসায় আশা ভোঁসলেকে শেষ বিদায়


শ্রদ্ধা-ভালোবাসায় আশা ভোঁসলেকে শেষ বিদায়,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা ও অগনিত মানুষের ভালোবাসায় শেষ বিদায় জানানো হল ভারতীয় সংগীতের কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলেকে। সোমবার মুম্বাইয়ের শিবাজি পার্ক শ্মশানে সম্পন্ন হয় তার শেষকৃত্য।এর আগে তার মরদেহ মুম্বাইয়ের লোয়ার পারেলের বাসভবন থেকে শোভাযাত্রার মাধ্যমে শিবাজি পার্কে নিয়ে যাওয়া হয়। ফুলসজ্জিত গাড়িতে তার বড় একটি ছবিও রাখা হয়েছিল, যেখানে ঐতিহ্যবাহী মহারাষ্ট্রীয় ‘নাথ’ পরিহিত অবস্থায় দেখা যায় এই কিংবদন্তিকে। পথে পথে ভক্তরা দাঁড়িয়ে শেষ শ্রদ্ধা জানান।বিকেল ৪টায় শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন তার ছেলে আনন্দ ভোঁসলেসহ পরিবারের সদস্যরা।রাষ্ট্রীয় মর্যাদার অংশ হিসেবে তার মরদেহ জাতীয় পতাকায় মোড়ানো কাচের কফিনে রাখা হয় এবং পুলিশ বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।এদিন সংগীত, চলচ্চিত্র ও ক্রীড়াঙ্গনের অসংখ্য তারকা শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন। তাদের মধ্যে ছিলেন আমির খান, শচীন টেন্ডুলকার, এআর রহমান, জ্যাকি শ্রফ, রিতেশ দেশমুখ, রণবীর সিং, রাকেশ রোশন, হেলেন, পুনম ধিল্লন ও মীনাক্ষী শেশাদ্রি, তাবুসহ আরও অনেকে।উল্লেখ্য, শনিবার আচমকা অসুস্থ হয়ে পড়েন আশা ভোঁসলে। তাকে ভর্তি করা হয় ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। চিকিৎসক প্রতীত সমদানি জানান, একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ার কারণেই তার মৃত্যু হয়।দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য ভাষায় গান গেয়ে ভারতীয় সংগীতকে সমৃদ্ধ করেছেন তিনি। পেয়েছেন দাদাসাহেব ফালকে পুরস্কার ও পদ্মভূষণ-এর মতো সম্মান। ১৯৯৭ সালে গ্র্যামি পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিলেন এই কিংবদন্তি শিল্পী। 

আরও পড়ুন        হরমুজে অবশ্যই টোল দিতে হবে- ইরান, প্রত্যাখ্যানের আহ্বান আইএমওর 

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.