Adsterra

লোড হচ্ছে...

চুক্তি না হলে সেনা মোতায়েন থাকবে, ইরানে বড় হামলা হবে: ট্রাম্প


চুক্তি না হলে সেনা মোতায়েন থাকবে, ইরানে বড় হামলা হবে: ট্রাম্প,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

দুই সপ্তাহের ‘ভঙ্গুর’ যুদ্ধবিরতির মধ্যেই ইরানকে ঘিরে নতুন হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে চুক্তির আশায় অস্ত্রবিরতি ঘোষণা করা হয়েছে, সেটি ব্যর্থ হলে ইরানে বড় ও শক্তিশালী হামলা করা হবে বলে তিনি সতর্ক করেছেন।একইসঙ্গে ট্রাম্প বলেছেন, ‘একটি পূর্ণাঙ্গ ও কার্যকরী চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের কাছে মার্কিন সেনা মোতায়েন থাকবে।’ বুধবার রাতে যুদ্ধবিরতির প্রথমদিনেই এমন হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ‘পূর্ণাঙ্গ চুক্তি এবং তা পুরোপুরি মেনে না চলা পর্যন্ত সব ধরনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, গোলাবারুদ, সৈন্যসহ শত্রুপক্ষকে নির্মুল করার জন্য যা কিছু প্রয়োজন তার সবই ইরানের কাছে মোতায়েন থাকবে।’ 

মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেছেন, ‘ইতোমধ্যে আমাদের মহান সামরিক বাহিনী নতুন শক্তিতে সজ্জিত হচ্ছে। তারা আসলে তাদের পরবর্তী বিজয়ের অপেক্ষায় আছে। আমেরিকা ফিরে এসেছে!’

দুই সপ্তাহের যুদ্ধবিরতি চলাকালে ইরান গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সম্মত হয়েছে। তবে তারা জানিয়েছে, এই প্রণালির ওপর নিজেদের কর্তৃত্ব বজায় রাখবে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ফারসি ভাষার এক দাবিনামায় ইসলামি প্রজাতন্ত্রটি জোর দিয়ে বলেছে, ওয়াশিংটনকে অবশ্যই তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি মেনে নিতে হবে।তবে জাতিসংঘের মাধ্যমে প্রকাশিত ইরানের দাবিনামায় ইউরেনিয়ামের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না। ট্রাম্প জানিয়েছেন, ‘যেকোনো চুক্তির ক্ষেত্রে সমৃদ্ধকরণের বিষয়টি নিখুঁতভাবে খেয়াল রাখা হবে।’ পাকিস্তানের ইসলামাবাদে আসন্ন বৈঠকের আগে ট্রাম্প জানান, ইরানের কাছে ‘কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না’ এবং ‘হরমুজ প্রণালি উন্মুক্ত ও নিরাপদ থাকবে।’

আরও পড়ুন        দুই মাস বাড়তি দামে জ্বালানি তেল কিনতে হবে বাংলাদেশকে 

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.