Adsterra

লোড হচ্ছে...

অতিরিক্ত ঝাল খাবার খেলে কী হয় জেনে নিন


অতিরিক্ত ঝাল খাবার খেলে কী হয় জেনে নিন, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

অনেকেই ঝাল খাবার খেতে খুব পছন্দ করেন। বিশেষ করে রান্নায় ঝাল না হলে মুখে রুচি আসে না। অনেকেরই হয়তো জানা নেই,দীর্ঘদিন ধরে অতিরিক্ত ঝাল খাবার খেলে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত ঝাল খাবার খেলে পেটের সমস্যা বিশেষ করে পেটে জ্বালা, গ্যাস, অ্যাসিডিটি ও বদহজম দেখা দেয়। অনেক সময় বুকজ্বালা বা পেট ব্যথাও হতে পারে। যাদের আগে থেকে গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা রয়েছে, তাদের জন্য ঝাল খাবার আরও বেশি ক্ষতিকর।

অতিরিক্ত ঝাল খেলে আরও যেসব সমস্যা দেখা দেয়-

খুব বেশি ঝাল খেলে জিভে জ্বালা করে, মুখে ঘা হতে পারে, এমনকি খাওয়ার সময় অস্বস্তি লাগে। দীর্ঘদিন এমন চলতে থাকলে স্বাদ বোঝার ক্ষমতাও কিছুটা কমে যেতে পারে।ঝাল খাবার খেলে শরীরের তাপমাত্রা বেড়ে যায়। এর ফলে বেশি ঘাম হয় এবং অস্বস্তি লাগে। গরমের দিনে এটি আরও বেশি সমস্যা তৈরি করতে পারে। যেমন মাথা ঘোরা বা দুর্বল লাগার মতো উপসর্গও দেখা দিতে পারে।ত্বকের ওপরও ঝাল খাবারের প্রভাব দেখা যায়। অনেকের ক্ষেত্রে বেশি ঝাল খেলে ব্রণ, ফুসকুড়ি বা স্কিন র‍্যাশ বেড়ে যায়। কারণ ঝাল খাবার শরীরে অতিরিক্ত উত্তাপ তৈরি করে, যা ত্বকের সমস্যা বাড়িয়ে দিতে পারে। 

ঘুমের ক্ষেত্রেও সমস্যা তৈরি করে ঝাল খাবার । রাতে বেশি ঝাল খেলে বুকজ্বালা বা অস্বস্তির কারণে ঠিকমতো ঘুম আসে না। এর ফলে পরের দিন ক্লান্তি, বিরক্তি ও কাজের প্রতি মনোযোগ কমে যায়।তবে সব ঝালই যে খারাপ তা নয়। অল্প পরিমাণে ঝাল খেলে হজমে সাহায্য করে। সেই সঙ্গে খাবারের স্বাদ বাড়ায়। কিন্তু অতিরিক্ত খেলেই সমস্যা তৈরি হয়। 

আরও পড়ুন        হরমুজে অবশ্যই টোল দিতে হবে- ইরান, প্রত্যাখ্যানের আহ্বান আইএমওর 

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.