খাওয়ার পর মৌরি খেলে কী হয়
অনেকেরই খাবার খাওয়ার পর একটু মৌরি চিবিয়ে খাওয়ার অভ্যাস আছে। কেউ কেউ অভ্যাসের কারণেই মৌরি খান। এটি শুধু মসলা নয়, পুষ্টিগুণে ভরপুর। নিয়মিত মৌরি খেলে অনেক ধরনের স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়। যেমন-
পিরিয়ডজনিত ব্যথা কমাতে সাহায্য করে : অনেকে নারীই পিরিয়ডের সময় পেটের যন্ত্রণায় ভোগেন। মৌরি পিরিয়ডের ব্যথা কমাতে সাহায্য করে।
রক্তচাপ নিয়ন্ত্রণ করে : রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে মৌরি চিবিয়ে খেতে পারেন। এতে থাকা পটাশিয়াম হৃৎস্পন্দন ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
হজমশক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে : যারা বদহজম বা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তারা মৌরি খেতে পারেন। এটি হজমের সমস্যাজনিত পেটব্যথা কমাতেও সাহায্য করে।
অ্যাজমা ও কফের সমস্যা কমায় : যাদের অ্যাজমার সমস্যা আছে বা যাদের কফ জমে কাশির সমস্যা দেখা দেয় তারা নিয়মিত মৌরি খেতে পারেন। এ ধরনের সমস্যা কমাতে মৌরি বেশ কার্যকর।
মুখের দুর্গন্ধ দূর করে : নিয়মিত মৌরি চিবালে মুখের দুর্গন্ধ দূর হয়। এটি প্রাকৃতিক মাউথ ফ্রেশনার হিসেবে কাজ করে। সেই সঙ্গে লালা তৈরি হতে ভূমিকা রাখে।
অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে : মৌরিতে থাকা অ্যান্টিস্পাসমোডিক গুণ পেটের ব্যথা এবং অন্ত্রের অস্বস্তি কমাতে সাহায্য করে।
আরও পড়ুন হরমুজে অবশ্যই টোল দিতে হবে- ইরান, প্রত্যাখ্যানের আহ্বান আইএমওর
ঢাকাভয়েস/এই

No comments