চিয়া নাকি তুলসী, গরমে শরীর ঠান্ডা রাখতে কোন বীজ খাবেন?
অতিরিক্ত গরম ও তাপপ্রবাহের কারণে শারীরিক জটিলতা বাড়ে। পানিশূন্যতার সমস্যা তো হয়ই, সেই সঙ্গে হিট স্ট্রোকের ঝুঁকিও বাড়ে। গরমে স্বাস্থ্যের নানাবিধ জটিলতা থেকে বাঁচতে বিভিন্ন ধরনের বীজ খেতে পারেন। এতে শরীর সতেজ থাকবে, আবার প্রয়োজনীয় পুষ্টিও মিলবে।
শরীর ঠান্ডা রাখে কোন বীজ?
গরমে শরীর ঠান্ডা রাখতে তুলসীর বীজ খেতে পারেন। এই বীজের মধ্যে ন্যাচারাল কুলেন্ট উপাদান রয়েছে। আয়ুর্বেদে ডিহাইড্রেশনের ঝুঁকি এড়াতে তুলসীর বীজ ব্যবহার হয়। গরমের দিনে যে কোনও পানীয়তে এক চা চামচ তুলসীর বীজ মিশিয়ে খাওয়া যায়। অন্য দিকে চিয়া বীজ খেলে প্রচুর পরিমাণে পানি খেতে হবে। অন্যথায় শরীর ডিহাইড্রেট হয়ে যেতে পারে।
পেটের সমস্যা রুখতে কোন বীজ খাবেন?
পেট ফাঁপা, অ্যাসিডিটি এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে তুলসীর বীজ। গরমে পেট ঠান্ডা রাখতে এটি খেতে পারেন।
ফাইবারের পরিমাণ বেশি চিয়া সিডসে। কোষ্ঠকাঠিন্যের সমস্যায় উপকারী এই বীজ। তা ছাড়া এই বীজে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা অন্ত্র, হার্ট ও ত্বকের যত্ন নেয়।
গরমে পেট ভালো রাখতে তুলসীর বীজ বেছে নিতে পারেন। আর অন্ত্রের যত্ন নিয়ে ত্বক, হার্ট, ব্রেনের খেয়াল রাখতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে চিয়া সিডস বেছে নিতে পারেন।
কোন বীজ কী ভাবে খাবেন?
চিয়া সিডস পানি, দুধ, স্মুদি ইত্যাদিতে মিশিয়ে খাওয়া যায়। এমনকি চিয়া সিডসের পুডিং বানাতে পারেন। টক দই, ওটস ইত্যাদি খাবারের উপর ছড়িয়ে দিতে পারেন চিয়ার দানা।তুলসীর বীজ যেকোনো শরবতে মিশিয়ে খাওয়া যায়। হাইড্রেটেড থাকতে পানিতে ভিজিয়েও খেতে পারেন। এ ছাড়া ডাবের পানিতে তুলসীর দানা মিশিয়ে খেলে সবচেয়ে ভালো উপকার পাবেন।
আরও পড়ুন হরমুজে অবশ্যই টোল দিতে হবে- ইরান, প্রত্যাখ্যানের আহ্বান আইএমওর
ঢাকাভয়েস/এই

No comments