Adsterra

লোড হচ্ছে...

জমিয়তে উলামায়ে ইসলামের ইফতার মাহফিল

জমিয়তে উলামায়ে ইসলামের ইফতার মাহফিল ,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ঢাকা মহানগরের পক্ষ হতে ইফতার মাহফিল আয়োজন করা হয়। উক্ত ইফতার মাহফিলে ঢাকা মহানগরের নেতৃবৃন্দ সহ কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ উপস্থিত হন। বক্তাদের আলোচনায় উঠে আসে বর্তমান সমাজে জামাতে ইসলামের ইসলাম বর্জিত কর্মকান্ডার কথা। তারা মূলত ইসলাম কে মডারেট করে সাধারণ ধর্মপ্রাণ মুসলমান দেরকে ধোকা দিচ্ছে। এদেরকে প্রতিহতের কথা উঠে আসে। পাশাপাশি ধর্মীয় এবং রাজনৈতিক ক্ষেত্রে জমিয়তে উলামা ইসলামের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। 

উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক মাওলানা মোঃ মুবাশ্বির হোসাইন। জমিয়ত মহানগরের সভাপতি মাওলানা জাকির খান, জমিয়ত মহানগরের সেক্রেটারি  মুফতি আতাউর রহমান।

আরও পড়ুন    ইরানে ‘সবচেয়ে তীব্রতম’ দিন হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী 

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.