ইরানের পক্ষে পোস্ট দেওয়ায় বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার
সংস্থাটি দাবি করেছে, আইআরজিসির ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনের শেখ ঈসা অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে একটি কমান্ড ও স্টাফ বিল্ডিং ধ্বংস হয়েছে এবং জ্বালানির ট্যাংকে বিস্ফোরণ ঘটেছে। বাহরাইনে যুক্তরাষ্ট্র পরিচালিত একটি নৌঘাঁটি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।
আইআরজিসি বলেছে, ২ মার্চ সকালে মার্কিন বিমানঘাঁটিটিতে বড় আকারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলায় ২০টি ড্রোন এবং ৩টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। হামলায় ওই মার্কিন বিমানঘাঁটির প্রধান নিয়ন্ত্রণকেন্দ্র ও সদর দপ্তর ভবন ধ্বংস হয়েছে। হামলার সময় জ্বালানি ট্যাংকগুলোতে আগুন ধরে যায় বলেও উল্লেখ করেছে তারা।এদিকে বাহরাইনের জ্বালানি প্রতিষ্ঠান বাপকো এনার্জিস তাদের কার্যক্রমে ‘ফোর্স মাজ্যর’ ঘোষণা করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সোমবার প্রধান তেল শোধনাগারে হামলার ঘটনার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ফরাসি শব্দগুচ্ছ ‘ফোর্স মাজ্যর’ বলতে সাধারণত নিয়ন্ত্রণের বাইরের কোনো বিষয়কে বোঝানো হয়। এ ধরনের ঘোষণা দেওয়া হলে নিয়ন্ত্রণের বাইরে থাকা কোনো ঘটনার কারণে সরবরাহ ব্যাহত হলে প্রতিষ্ঠান চুক্তির দায় থেকে অব্যাহতি পায়। এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সোমবার সিত্রা এলাকায় ইরানের একটি ড্রোন হামলার পর বাপকোর তেল শোধনাগার থেকে ঘন ধোঁয়া উড়তে দেখা গেছে। এরপরই এমন ঘোষণা দেওয়া হয়। এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, ওই হামলায় স্থাপনাটির কাছাকাছি এলাকায় কিছু মানুষ আহত হয়েছেন, ক্ষয়ক্ষতিও হয়েছে। বাহরাইনের জ্বালানি খাতের জন্য বাপকো এটি একটি গুরুত্বপূর্ণ স্থাপনা।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশটির অন্তর্বর্তী পরিষদ সিদ্ধান্ত নিয়েছে যে, প্রতিবেশী দেশগুলো থেকে ইরানের ওপর হামলা না হলে সেসব দেশে আর কোনো আক্রমণ চালানো হবে না। শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এ কথা জানান।পেজেশকিয়ান বলেন, প্রতিবেশী আরব দেশগুলো থেকে হামলা না হলে, সেখানে আর পাল্টা হামলা চালাবে না তেহরান। তিনি বলেন, ‘যেসব প্রতিবেশী দেশে ইরান হামলা চালিয়েছে, তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি।’ ইরানের প্রেসিডেন্ট জানান, ‘৬ মার্চ অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ সিদ্ধান্ত নিয়েছে—প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে আর কোনো হামলা চালানো হবে না এবং সেসব দেশ থেকে ইরানের ওপর আক্রমণ না হলে কোনো ক্ষেপণাস্ত্রও ছোড়া হবে না।’
পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরান কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবে না। তার ভাষায়, ‘ইরানি জনগণের আত্মসমর্পণের স্বপ্ন যারা দেখছে, তাদের সেই ইচ্ছা কবরেই নিয়ে যেতে হবে।’
আরও পড়ুন ইরানে ‘সবচেয়ে তীব্রতম’ দিন হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ঢাকাভয়েস/এই

No comments