Adsterra

লোড হচ্ছে...

ইরানের অঙ্গীকার, ট্রাম্প বললেন যুদ্ধ দ্রুত শেষ হবে



ইরানের অঙ্গীকার, ট্রাম্প বললেন যুদ্ধ দ্রুত শেষ হবে,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মঙ্গলবার বলেছেন, যত দিন প্রয়োজন তত দিন তাঁর দেশ লড়াই চালিয়ে যাবে। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই যুদ্ধ শিগগিরই শেষ হবে। ট্রাম্পের মন্তব্যের পর শেয়ারবাজারে পতন ও তেলের দামের উল্লম্ফনে বিপরীত চিত্র দেখা গেছে। টোকিও ও সিউলের বাজারে ইতিবাচক অবস্থায় লেনদেন শুরু হয়েছে। আর তেলের দাম কমে গেছে প্রায় পাঁচ শতাংশ পর্যন্ত। স্থানীয় সময় সোমবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘এটা (যুদ্ধ) খুব শিগগিরই শেষ হয়ে যাবে। আর যদি আবার শুরু হয়, তাহলে তাদের ওপর আরও কঠোর আঘাত হানা হবে।’ট্রাম্প আরও বলেন, ‘অনেক দিক থেকে আমরা ইতোমধ্যে জিতে গেছি। কিন্তু এই বিজয় যথেষ্ট নয়। তেহরান যদি তেল সরবরাহে বাধা দেয়, তাহলে অকল্পনীয় মাত্রায় হামলা চালানো হবে।’ মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা এমনভাবে আঘাত করব যে; যারা তাদের সহায়তা করছে, তারাও আর ঘুরে দাঁড়াতে পারবে না।’অপরদিকে পিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আব্বাস আরাগচি বলেছেন, ‘গোলাবর্ষণ চলছে। আমরাও প্রস্তুত। যত দিন প্রয়োজন এবং যত সময় লাগে, আমরা আমাদের ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালিয়ে যেতে পুরোপুরি প্রস্তুত।’ আর ট্রাম্পের বক্তব্যের জবাব দিয়ে বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, যুদ্ধ কখন শেষ হবে তা তারাই নির্ধারণ করবে।ওয়াশিংটনের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়ে আরাগচি বলেন, তাদের সঙ্গে তেহরানের কথা বলার অভিজ্ঞতা খুবই তিক্ত। তিনি মনে করেন না কথা বলার আর দরকার আছে।

আরও পড়ুন    ইরানে ‘সবচেয়ে তীব্রতম’ দিন হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী 

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.