Adsterra

লোড হচ্ছে...

ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলার দাবি হিজবুল্লাহর


ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলার দাবি হিজবুল্লাহর,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

লেবাননের দক্ষিণাঞ্চলের খিয়াম এলাকার কাছে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ।এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার বিকেল তিনটার দিকে খিয়ামের দক্ষিণে ওয়াদি আল-আসাফির এলাকায় জড়ো হওয়া ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট নিক্ষেপ করা হয়।হিজবুল্লাহর দাবি, লেবাননের ওপর ইসরায়েলের চলমান হামলার জবাব হিসেবে এই আক্রমণ চালানো হয়েছে।এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সামরিক বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন    ইরানে ‘সবচেয়ে তীব্রতম’ দিন হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী 

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.