‘তেহরানের সবখানে বোমা মেরেছে, মনে হচ্ছিল দোজখে আছি’
ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রাতভর হামলাকে চলমান যুদ্ধের সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে বর্ণনা করেছেন শহরের বাসিন্দারা। বার্তা সংস্থা রয়টার্সকে তারা জানান, বিস্ফোরণ ও বোমাবর্ষণে পুরো শহর কেঁপে ওঠে।মঙ্গলবার রয়টার্সের সঙ্গে কথা বলেন তেহরানের কয়েকজন বাসিন্দা। নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশ না করার শর্তে এক বাসিন্দা বলেন, ‘ তেহরানের প্রতিটি অংশে বোমা হামলা হয়েছে। মনে হচ্ছিল যেন দোজখ নেমে এসেছে।’তিনি বলেন, ‘আমার সন্তানরা এখন ঘুমাতেই ভয় পাচ্ছে। আমাদের তো যাওয়ার মতো জায়গা নেই কোথাও।’এদিকে ইসরায়েলের যুদ্ধ পরিকল্পনা সম্পর্কে অবগত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী মনে করছে- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেকোনো সময় যুদ্ধ বন্ধের নির্দেশ দিতে পারেন।এ কারণে হামলা চালানোর সুযোগ যত দিন আছে, ততদিনের মধ্যেই যতটা সম্ভব ক্ষতি সাধনের কৌশল নিয়েই ইসরায়েলি বাহিনী অভিযান চালাচ্ছে বলে ওই সূত্র জানিয়েছে।
আরও পড়ুন ইরানে ‘সবচেয়ে তীব্রতম’ দিন হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ঢাকাভয়েস/এই

No comments