পারমাণবিক বিদ্যুৎ থেকে সরে আসা ইউরোপের কৌশলগত ভুল: ইইউ প্রধান
মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি দামের ঊর্ধ্বগতি ইউরোপের জ্বালানি নিরাপত্তার দুর্বলতা আবারও সামনে এনে দিয়েছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন। তিনি বলেছেন, নির্ভরযোগ্য বিদ্যুতের উৎস হিসেবে পারমাণবিক শক্তি থেকে সরে আসা ইউরোপের জন্য একটি কৌশলগত ভুল ছিল।মঙ্গলবার ফ্রান্সের প্যারিসে এক বক্তব্যে উরসুলা ভন ডার লেন বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি বাজারে অস্থিরতা ইউরোপকে মনে করিয়ে দিচ্ছে যে, জ্বালানি আমদানির ওপর নির্ভরশীলতা কতটা ঝুঁকিপূর্ণ। এ পরিস্থিতিতে নবায়নযোগ্য জ্বালানির পাশাপাশি পারমাণবিক শক্তির ব্যবহার বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।ভন ডার লেন বলেন, ‘আমি মনে করি, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী কম-নির্গমন বিদ্যুতের উৎস থেকে ইউরোপের মুখ ফিরিয়ে নেওয়া একটি কৌশলগত ভুল ছিল।’তিনি জানান, ১৯৯০ সালে ইউরোপীয় ইউনিয়নের মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশই আসত পারমাণবিক বিদ্যুৎ থেকে। তবে বর্তমানে এ হার কমে প্রায় ১৫ শতাংশে নেমে এসেছে।ইইউ প্রধানের মতে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ইউরোপকে নবায়নযোগ্য জ্বালানির পাশাপাশি পারমাণবিক শক্তির মতো স্থিতিশীল উৎসের ওপরও গুরুত্ব দিতে হবে।
আরও পড়ুন ইরানে ‘সবচেয়ে তীব্রতম’ দিন হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ঢাকাভয়েস/এই

No comments