Adsterra

লোড হচ্ছে...

কাতারে হামলার ভিডিও ছড়ানোর অভিযোগে ৩১৩ জন গ্রেপ্তার



কাতারে হামলার ভিডিও ছড়ানোর অভিযোগে ৩১৩ জন গ্রেপ্তার,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

কাতারে হামলা করা হয়েছে- এমন ছবি ও ভিডিও ছড়ানোর অভিযোগে ৩১৩ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন দেশের নাগরিক। স্থানীয় প্রশাসনের দাবি, ভিডিওগুলোর মাধ্যমে ভ্রান্ত তথ্য ছড়ানো হয়েছে।দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা ভিডিও ধারণ ও প্রচার করেছেন। তারা এমন বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়েছেন যা উসকানিমূলক। এই ব্যক্তিরা বিভিন্ন দেশের নাগরিক। অপরাধ তদন্ত বিভাগের অর্থনৈতিক ও সাইবার অপরাধ দমন বিভাগ তাদের গ্রেপ্তার করেছে।কাতারের মতো বাহরাইন ও কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনীও একই কারণে বেশকয়েকজনকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার বাহরাইন চারজনকে গ্রেপ্তার করে। আর কুয়েতের পরিস্থিতি নিয়ে উপহাসমূলক ভিডিও ছড়ানোর কারণে গত শনিবার গ্রেপ্তার করা হয় তিনজনকে।

No comments

Powered by Blogger.