Adsterra

লোড হচ্ছে...

ইফতারে রাখতে পারেন কাবলি ছোলার সালাদ

 

ইফতারে রাখতে পারেন কাবলি ছোলার সালাদ,  ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

প্রতিদিনের ইফতারে ভাজাপোড়া খাবার না রাখাই ভালো। মাঝে মাঝে ঘরে বানাতে পারেন কাবলি ছোলার স্বাস্থ্যকর সালাদ। রেসিপি দিয়েছেন আফরোজা খানম মুক্তা।

উপকরণ: কাবলি ছোলা সেদ্ধ ২০০ গ্রাম, ডিম সেদ্ধ দুইটা, অ্যাভোকাডো একটি, গাজর একটি, টমেটো একটি, মুলা একটি, ক্যাপসিকাম একটা, লেবুর রস এক চা চামচ, শুকনা টালা মরিচের গুড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, বিট লবণ আধা চা চামচ, শসা একটি, পুদিনা পাতা বা ধনেপাতা সাজানোর জন্য। 

প্রস্তুতণালি: কাবলি ছোলা ও ডিম আলাদা সেদ্ধ করে রাখুন। এবার অ্যাভোকাডো, শসা, গাজর, মুলা, টমেটো, ক্যাপসিকাম কুচি করে কেটে নিন। তারপর সার্ভিং ডিশের সেদ্ধ ছোলা, সেদ্ধ ডিম, লেবুর রস, লবণ, বিট লবণ, টালা শুকনা মরিচের গুড়া ছড়িয়ে পরিবেশন করুন। 

আরও পড়ুন   জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: জ্বালানি প্রতিমন্ত্রী 

ঢাকাভয়েস/দি


No comments

Powered by Blogger.