Adsterra

লোড হচ্ছে...

শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা



শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। রাজধানী ঢাকার একটি হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ ইশতেহার প্রকাশ করা হবে।

বুধবার সন্ধ্যায় দলটির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এ তথ্য জানান। এর আগে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা ইতোমধ্যে ইশতেহারের কাজ গুছিয়ে এনেছি। এবারের ইশতেহারে দলটির ঘোষিত ৩১ দফা, জুলাই সনদ ও প্রায় সাড়ে চার কোটি তরুণ ভোটারের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ডের মতো জনমুখী ও জীবনঘনিষ্ঠ সেবার বিষয়গুলো বিশেষ জায়গা পাচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনের বিকেন্দ্রীকরণ, মানবাধিকার রক্ষা, দুর্নীতিবিরোধী কাঠামো শক্তিশালীকরণের পাশাপাশি অর্থনীতি এবং পররাষ্ট্রনীতি ইশতেহারের কেন্দ্রীয় বিষয় হিসেবে অন্তর্ভুক্ত থাকবে।’

তিনি বলেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যারা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নিজেদের সাংগঠনিক কাঠামোকে কাজে লাগিয়ে ৩১ দফা ও ২৭ দফার আলোকে দেশব্যাপী নানা কর্মসূচি পালন করেছে। ওই কর্মসূচির অভিজ্ঞতা ও জনমতের ভিত্তিতেই আমাদের নির্বাচনী ইশতেহার এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন    দেশে চক্ষু সেবায় বড় ঘাটতির, ঝুঁকি বাড়ছে অন্ধত্বের 

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.