চুল পড়ে কপাল বড় হয়ে যাচ্ছে? সমাধানে কী করবেন
অনেকেই চুল পড়ার সমস্যায় ভুগছেন। ব্যস্ত জীবনযাপন, দূষণ, মানসিক চাপ- সব মিলিয়ে আজকাল অল্প বয়সেই চুল পাতলা হওয়ার সমস্যা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, ঘরোয়া কিছু সমাধান অনুসরণ করলে এ সমস্যা অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব। চুল পড়ার অন্যতম প্রধান কারণ হল পুষ্টির এবং মাথার ত্বকে যত্নের অভাব। মাথার ত্বক বা চুলের গোড়া সুস্থ না থাকলে চুল দ্রুত পড়তে শুরু করে। নারকেল তেল চুল পড়া প্রতিরোধে কার্যকর উপাদান হিসেবে ধরা হয়। সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন হালকা গরম নারকেল তেল মাথার ত্বকে ম্যাসাজ করলে রক্তসঞ্চালন বাড়ে, ফলে চুলের গোড়া শক্ত হয়। একই সঙ্গে তেলের ফ্যাটি অ্যাসিড মাথার ত্বকে পুষ্টি জোগায়।
চুলের যত্নে কী করবেন
পেঁয়াজের রস চুল পড়া কমানোর জনপ্রিয় ঘরোয়া উপাদান। এতে থাকা সালফার চুলের বৃদ্ধিতে সাহায্য করে। পেঁয়াজের রস মাথার ত্বকে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেললে উপকার। যাদের ত্বক সংবেদনশীল তাদের আগে পরীক্ষা করে নেওয়া জরুরি।অ্যালোভেরা জেল মাথার ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। এতে থাকা এনজাইম মৃত কোষ সরিয়ে নতুন কোষ গঠনে সহায়তা করে। ফলে চুলের বৃদ্ধির পরিবেশ তৈরি হয়। সপ্তাহে এক-দু’বার অ্যালোভেরা ব্যবহার করতে পারেন। চুল পড়া প্রতিরোধে খাদ্যাভ্যাসের দিকেও নজর দেওয়া জরুরি। প্রোটিন, আয়রন, ভিটামিন ডি এবং বায়োটিন সমৃদ্ধ খাবার চুলের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিম, ডাল, সবুজ শাকসবজি, বাদাম; এই ধরনের খাবার নিয়মিত খাওয়া উচিত।বিশেষজ্ঞরা বলছেন, চুল পড়া প্রতিরোধে মানসিক চাপ কমানোও জরুরি। অতিরিক্ত মানসিক চাপ হরমোনাল ভারসাম্য নষ্ট করে, যা সরাসরি চুল পড়ার উপর প্রভাব ফেলে। পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত ব্যায়াম এই ক্ষেত্রে সহায়ক হতে পারে।
আরও পড়ুন ৩ মে সারাদেশে মিলবে হামের টিকা
ঢাকাভয়েস/এই

No comments