Adsterra

লোড হচ্ছে...

যুদ্ধবিরতির পর হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার আভাস


যুদ্ধবিরতির পর হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার আভাস,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ হরমুজ প্রণালিতে অচলাবস্থা কাটতে শুরু করেছে। এরই মাঝে প্রণালিটি দিয়ে জাহাজ চলাচলের খবর পাওয়া গেছে।

জাহাজ ট্র্যাকিং সংস্থা মেরিন ট্রাফিক জানিয়েছে, ইরান গত কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালি অবরোধ করার পর অবশেষে সেখান দিয়ে ‘জাহাজ চলাচলের প্রাথমিক লক্ষণ’ দেখা যাচ্ছে। সংস্থাটি জানিয়েছে, দুটি জাহাজ এই প্রণালি অতিক্রম করেছে। এর মধ্যে একটি গ্রিসের মালিকানাধীন এবং আরেকটি লাইবেরিয়ায় নিবন্ধিত। তবে এখনো এই খবরের সত্যতা নিশ্চিত করতে পারেনি বিবিসি।এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা বিরাজ করছিল। গত রাতে ঘোষিত সাময়িক যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইরানকে এখন এই প্রণালি পুনরায় খুলে দিতে হবে।পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে আনুষ্ঠানিকভাবে আগামী শুক্রবার ১০ এপ্রিল ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে সব বিরোধের একটি চূড়ান্ত এবং মীমাংসিত চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা শুরু হবে।বৈঠকের আগে যুদ্ধবিরতি কাঠামো চূড়ান্ত হলে আগামীকাল বৃহস্পতি বা পরদিন শুক্রবার হরমুজ প্রণালি খুলে দিতে পারে তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি সমঝোতার অংশ হিসেবে তেহরান এই প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচলের অনুমতি দিতে সম্মত হয়েছে।বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। ওই কর্মকর্তা আরও জানান, ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করেই এই নৌপথ পুনরায় খুলে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে।এদিকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে মার্কিন বাহিনী মোতায়েন করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বুধবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।যুদ্ধবিরতির শর্ত উল্লেখ করে সাংবাদিকদের মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরান এই সমুদ্রপথ দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিতে সম্মত হয়েছে। এটি কার্যকর হতে যাচ্ছে, জাহাজগুলো সেখানে চলাচল করবে।

আরও পড়ুন       ৩ মে সারাদেশে মিলবে হামের টিকা

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.