অল্প বয়সে আবেগে বিয়ে করা ছিল জীবনের বড় ভুল: অপু বিশ্বাস
দুই দশকের ক্যারিয়ারে প্রায় দুই’শ সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে এখন আর তাকে আগের মতো সিনেমায় দেখা যায় না। এখন বিভিন্ন পণ্যপ্রতিষ্ঠানের ফটোশুট ও প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন এই তারকা। তবে মাঝে মধ্যেই বিভিন্নি কটশোতে বিস্ফোরক মন্তব্য করে আলোচনার জন্ম দেন তিনি। সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা মন্তব্য করে নতুন করে আলোচনায় উঠে এসেছেন অপু।
দীর্ঘদিন নীরব থাকার পর সম্প্রতি রাইজিং বিডির একটি অনুষ্ঠানে অপু বিশ্বাস জানালেন, জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত—বিয়েটি তার জন্য ছিল ‘ভুল সিদ্ধান্ত’।
সাক্ষাৎকারে অপু বলেন, ‘খুব অল্প বয়সে আবেগের বশে বিয়ে করেছিলেন, যা পরে গিয়ে বড় ভুল মনে হয়েছে। পরিণত না হওয়া পর্যন্ত কোনও মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।’
অপু বিশ্বাস জানান, অতীত নিয়ে অনুশোচনা থাকলেও সেখান থেকে শিক্ষা নিয়েছেন তিনি। এখন নিজেকে অনেক বেশি পরিণত মনে করেন। আগের মতো আবেগপ্রবণ না হয়ে পেশাদারভাবে কাজের দিকে মনোযোগ দিতে চান বলেও জানান এই অভিনেত্রী।
নতুন করে বিয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি কিছু বলেননি অপু। বরং খানিকটা রহস্য রেখে বলেন, ‘এই মুহূর্তে এমন প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় আমি নেই।’
সব মিলিয়ে, ব্যক্তিগত জীবনের এই খোলামেলা স্বীকারোক্তি নতুন করে কৌতূহল তৈরি করেছে—ভবিষ্যতে কি আবারও নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন অপু বিশ্বাস, সেই প্রশ্নই এখন ভক্তদের মনে ঘুরপাক খাচ্ছে।
২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে শাকিব খান-কে বিয়ে করেন অপু। দীর্ঘ নয় বছর বিষয়টি আড়ালে রাখার পর ২০১৭ সালে এক টেলিভিশন অনুষ্ঠানে হঠাৎ সেই বিয়ের কথা প্রকাশ করেন তিনি। এরপর নানা নাটকীয়তার মধ্য দিয়ে ২০১৮ সালের ১২ মার্চ তাদের বিবাহবিচ্ছেদ হয়। এই দম্পতির একমাত্র সন্তান আব্রাহাম খান জয় বর্তমানে মায়ের সঙ্গেই থাকছে। তবে বিশেষ সময়ে বাবার সঙ্গেও সময় কাটায় সে।এছাড়া গেল ঈদুল ফিতরে অপু অভিনীত ‘দুর্বার’ সিনেমাটি মুক্তি না পেলেও আগামী কোরবানির ঈদে ‘সিক্রেট’ নামে নতুন একটি সিনেমা মুক্তি পেতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তিনি।
আরও পড়ুন ভয়াবহ মন্দার ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি: আইএমএফ
ঢাকাভয়েস/এই

No comments