নতুন তোয়ালে বা গামছা না ধুয়ে ব্যবহার করা কি ঠিক?
বাজার থেকে কিনে আনা নতুন তোয়ালে বা গামছা না ধুয়েই অনেকে ব্যবহার শুরু করেন। এটি ঠিক নয়। নতুন তোয়ালে বা গামছার গন্ধ একদম অন্যরকম হয়। বিভিন্ন রঙের গামছার গন্ধ ভিন্ন হয়। তাছাড়া এতে বিভিন্ন ধরনের রাসায়নিক থাকে। দোকানে তোয়ালে বা গামছা কীভাবে রাখা থাকে, তাও অজানা থাকে। গামছা ডিসপ্লেতে ঝুলিয়ে রাখলে অনেক ধুলাবালি ও ময়লা পড়ে। আবার তোয়ালে বা গামছা কেনার সময় আপনিও নোংরা হাতেই সেগুলো দেখেন। সুতরাং,অনেক ধরনের জীবাণু, ময়লা থাকে নতুন তোয়ালে বা গামছাতে। তাই এটি না কেচে ব্যবহার করা উচিত নয়।না কেচে তোয়ালে বা গামছা ব্যবহার করলে ত্বকে সংক্রমণ হওয়ার আশঙ্কা বেশি থাকে। ত্বকে র্যায়শ, চুলকানি, জ্বালা ভাব দেখা দিতে পারে। তা ছাড়া নতুন তোয়ালে বা গামছা ঠিকমতো পানি শোষণ করতে পারে না। তাই না কেচে ব্যবহার করা ঠিক নয়।
কীভাবে কাচবেন?
তোয়ালে বা গামছা কেনা মাত্র ডিটারজেন্ট দিয়ে কাচা উচিত নয়। এতে ফ্যাব্রিক নষ্ট হয়ে যেতে পারে। শুধু ঈষদুষ্ণ পানিতে তোয়ালে বা গামছা ভিজিয়ে রাখুন। ফ্যাব্রিক নরম হয়ে গেলে হালকা ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিতে পারেন।
ডিটারজেন্টের বদলে ভিনিগার দিয়েও নতুন তোয়ালে বা গামছা ধুতে পারেন। ভিনেগারের অ্যাসিডিক উপাদান সিলিকন এবং অন্যান্য রাসায়নিককে ভাঙতে সাহায্য করে। ভিনেগার মেশানো পানিতে তোয়ালে বা গামছা ভিজিয়ে রেখে ধুয়ে নিতে পারেন। এতে নতুন তোয়ালে বা গামছার গন্ধ, জীবাণু, ময়লা সব পরিষ্কার হয়ে যাবে।
আরও পড়ুন হরমুজে অবশ্যই টোল দিতে হবে- ইরান, প্রত্যাখ্যানের আহ্বান আইএমওর
ঢাকাভয়েস/এই

No comments