Adsterra

লোড হচ্ছে...

যুদ্ধবিরতিটি নাজুক, ট্রাম্প তামাশার পাত্র নন: ভ্যান্স



যুদ্ধবিরতিটি নাজুক, ট্রাম্প তামাশার পাত্র নন: ভ্যান্স, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

ইরানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে তিনি দুই সপ্তাহের যুদ্ধবিরতিটিকে নাজুক বা ভঙ্গুর বলে উল্লেখ করেছেন। একইসঙ্গে সতর্ক করে বলেছেন, ট্রাম্প তামাশার পাত্র নন।বুধবার হাঙ্গেরির বুদাপেস্ট সফরের সময় ভ্যান্স এসব কথা বলেন। দীর্ঘমেয়াদী চুক্তির জন্য তিনি ইরানকে সদিচ্ছার সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন। এক পর্যায়ে বলেন, মার্কিন প্রেসিডেন্ট এমন ব্যক্তি নন যাকে নিয়ে তামাশা করা যায়।জেডি ভ্যান্স বলেন, ‘ইরানিরা যদি সদিচ্ছা নিয়ে আমাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত থাকে, তবে আমার মনে হয় একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব।’ যদি ইরানিরা আলোচনার টেবিলে না আসে তবে তারা বুঝতে পারবে যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এমন কেউ নন যাকে নিয়ে তামাশা করা যায়। তিনি ধৈর্যহীন হয়ে পড়েছেন। অগ্রগতি দেখার জন্য মুখিয়ে আছেন।- বলেন ভ্যান্স।মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, আমাদের এখনো সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক প্রভাব আছে। ডোনাল্ড ট্রাম্প এটি প্রমাণ করেছেন। যদি তারা (ইরান) মিথ্যা বলে, প্রতারণা করে কিংবা আমাদের তৈরি করা এই ভঙ্গুর যুদ্ধবিরতিটি কার্যকরে বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে পরিণতি সুখকর হবে না।মঙ্গলবার রাতে ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণার পর তেহরান সতর্ক করে বলেছে, আনুষ্ঠানিক শর্তগুলো চূড়ান্ত না হওয়া পর্যন্ত এই যুদ্ধকে শেষ বলা যাবে না। আর আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, ‘শত্রুরা বরাবরই প্রতারক। তাদের প্রতিশ্রুতিতে আমাদের কোনো বিশ্বাস নেই। যেকোনো ধরনের আগ্রাসনের জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে।’টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনী সতর্ক করে বলেছে, ‘ইরানি জাতির একনিষ্ঠ রক্ষীরা সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার আয়াতুল্লাহ মোজতবা খামেনির আদেশ মেনে চলছে। তাদের আঙুল ট্রিগারে রাখা আছে।’ 

আরও পড়ুন       ৩ মে সারাদেশে মিলবে হামের টিকা

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.