Adsterra

লোড হচ্ছে...

কাতারে দ্বিতীয় ধাপের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের


কাতারে দ্বিতীয় ধাপের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

কাতারে দ্বিতীয় ধাপে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। সোমবার বিকেলে হামলার পর ইরান থেকে ছোড়া দ্বিতীয় ধাপের ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে কাতার।বিবিসির প্রধান উপস্থাপক মরিয়ম মোশিরি এর আগে জানিয়েছিলেন, প্রথম হামলার পর কাতারি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালু হওয়ার পর চারটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিতীয় ধাপটি "সফলভাবে" প্রতিহত করা হয়েছে।এর আগে গত ৪ মার্চ কাতারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ইরান থেকে ছোঁড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাতারের আকাশসীমায় আঘাত হেনেছে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র কাতার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ভূপাতিত করলেও অন্যটি এই অঞ্চলের বৃহত্তম আমেরিকান ঘাঁটি হিসেবে পরিচিত ‘আল উদাইদ’ বিমান ঘাঁটিতে আঘাত হানে। 

No comments

Powered by Blogger.