Adsterra

লোড হচ্ছে...

ইফতারে চিকেন চিজ বল



ইফতারে চিকেন চিজ বল, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

অনেকেই ইফতারে মুখরোচক খাবার খেতে পছন্দ করেন। স্বাদ বদলাতে ভিন্ন ভিন্ন খাবার যোগ করতে পারেন। আজ বানিয়ে ফেলুন চিকেনের এক পদ। 

উপকরণ : ২ কাপ মুরগির কিমা, ১ কাপ পনির কুঁচি করে কাটা, ২ টেবিল চামচ ধনে পাতা মিহি করে কাটা, আধা চা চামচ শুকনো ওরিগানো,আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ

কোটিংয়ের জন্য 

১ কাপ ব্রেডক্রাম্বস 

৪ টেবিল চামচ ময়দা

প্রয়োজন অনুযায়ী তেল

প্রস্তুত প্রণালি : একটি পাত্রে মুরগির কিমার সাথে অন্যান্য উপকরণ ভালোভাবে মেশান। নরম ডো তৈরি করুন। বলের আকার দিন।  এবার দুইটি পাত্রে আলাদাভাবে ২ টেবিল চামচ করে ময়দা নিন। একটিতে কিছু পানি যোগ করে পাতলা পেস্ট তৈরি করুন। এবার একটি প্লেটে ব্রেডক্রাম্বস নিন। তৈরি করে রাখা চিকেনের বল নিয়ে ময়দার মধ্যে ডুবিয়ে ব্রেডক্রাম্ব লাগিয়ে নিন। সোনালি না হওয়া পর্যন্ত ডুবো তেলে ভাজুন। তেল ছেঁকে পরিবেশন করুন।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের সঙ্গে আরব অর্থনৈতিক সম্পর্কের কি ইতি ঘটছে 

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.