Adsterra

লোড হচ্ছে...

কোন ত্বকে কেমন ফেসিয়াল


কোন ত্বকে কেমন ফেসিয়াল, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

সামনেই ঈদ। সবাই চায় উৎসবের দিনগুলোয় নিজেকে আকর্ষণীয় দেখাতে। এ জন্য ত্বককে রাখতে হবে পরিচ্ছন্ন, সুন্দর। পরিচ্ছন্নতা বলতে শুধু পানি দিয়ে মুখ ধোয়া নয়। দীর্ঘ সময় ধরে মুখের পুরোনো কোষ ধ্বংস হয়ে মুখের ওপর ডেডসেলের আবরণ তৈরি করে। রোদে পুড়ে কালচে স্তর পড়ে যায়। এ ছাড়া একটানা রোজা রাখা, ধুলাবালিতে ত্বকের নানা সমস্যা দেখা দেয়। এসব দূর করতে ফেসিয়ালের জুড়ি নেই। তবে সব ধরনের ত্বকের যত্ন এক নয়। শুষ্ক, তৈলাক্ত ও সংবেদনশীল ত্বকের ধরন অনুযায়ী ফেসিয়াল হওয়া চাই আলাদা। ঈদে নিজেকে আরও সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল দেখাতে ত্বকের ধরন অনুযায়ী ফেসিয়াল নিতে হবে। 

শুষ্ক ত্বক

শুষ্ক ত্বকে টান টান ভাব, খসখসে অনুভূতি ও দ্রুত বলিরেখা পড়ার প্রবণতা থাকে। এ ধরনের ত্বকের জন্য হাইড্রেটিং, মিল্ক বা কোলাজেন ফেসিয়াল উপকারী। গোল্ড ফেসিয়ালও আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। 

তৈলাক্ত ও ব্রণপ্রবণ ত্বক

লোমকূপ পরিষ্কার করতে এবং অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে অ্যাকনে ক্লিয়ারিং, কেমিক্যাল পিল বা ডিটক্সিফাইং ফেসিয়াল প্রয়োজন। 

সংবেদনশীল ত্বক 

মৃদু বা কেমিক্যালমুক্ত হার্বাল, অ্যালোভেরাযুক্ত ফেসিয়াল ব্যবহার করা এই ধরনের ত্বকের জন্য ভালো। 

সাধারণ ত্বক

ঔজ্জ্বল্য বাড়াতে ফ্রুট, পার্ল বা ভিটামিন-সি ফেসিয়াল করা যেতে পারে। 

কালচে বা রোদে পোড়া ত্বক

স্কিন টোন সমান করতে ব্রাইটনিং বা ডি-ট্যান ফেসিয়াল ভালো।

বয়স্ক বা বলিরেখা যুক্ত ত্বক (যাদের বয়স ৩০-এর বেশি)

কোলাজেন বাড়াতে অ্যান্টি-অ্যাজিং, মাস্কিং বা ফেসলিফটিং ফেসিয়াল করলে ভালো ফল দেয়| 

হাইড্রো ফেসিয়াল 

হাইড্রো ফেসিয়াল একটি আধুনিক, নন-ইনভেসিভ স্কিন ট্রিটমেন্ট; যা পেটেন্ট ডিভাইস ব্যবহার করে ত্বক ক্লিনজিং, এক্সফোলিয়েশন এবং সিরাম পুশ করার মাধ্যমে নিমেষেই ত্বক গভীর পরিষ্কার করে। সেই সঙ্গে ত্বক হাইড্রেট করে উজ্জ্বল করে তোলে। এই ফেসিয়াল মৃত কোষ, ময়লা, অতিরিক্ত তেল ও ব্ল্যাকহেডস দূর করে, ওপেন পোরস কমায় এবং ত্বককে টানটান ও সতেজ রাখে।  

গোল্ড বা অ্যারোমেটিক ফেসিয়াল 

এতে সুগন্ধি ক্রিম ব্যবহার করা হয় বলে এর অপর নাম অ্যারোমেটিক ফেসিয়াল। গোল্ড ফেসিয়াল ২৪ ক্যারেট সোনাসমৃদ্ধ ক্রিম ব্যবহার করে ত্বকের লাবণ্য, ঔজ্জ্বল্য ও নতুন কোষ তৈরি করে, যা বার্ধক্যের ছাপ কমায়। এটি ত্বক গভীর থেকে পরিষ্কার করে, রক্ত সঞ্চালন বাড়ায় ও বিষাক্ত পদার্থ দূর করে। অন্যদিকে অ্যারোমেটিক ফেসিয়াল সুগন্ধি তেল ব্যবহার করে ত্বক কোমল ও সজীব করে। 

 ক্লাসিক্যাল ফেসিয়াল

 এটি প্রাকৃতিক উপাদান দিয়ে ত্বকের গভীরে ময়লা পরিষ্কার করা হয় এবং সংবেদনশীল ত্বকের কথা মাথায় রেখে কোনো ধরনের ক্যামিকেল ব্যবহার করা হয় না। এখানে অ্যালোভেরা, শসা, মুলতানি 

মাটি ইত্যাদি উপাদান ব্যবহার করে ত্বকের রোদে পোড়া দাগ, মৃত কোষ তোলা হয়। এতে ত্বক পরিষ্কার হয়। মুখের ত্বক উজ্জ্বল দেখায়।  

ডি ট্যানিং ফেসিয়াল বা ভিটামিন-সি ফেসিয়াল 

অতিরিক্ত রোদে গেলে ত্বকের কোষ মরে গিয়ে একটা কালো আস্তরণ পড়ে যায়। মৃত কোষের এই আস্তরণ ওঠানোর জন্য সাধারণত ভিটামিন-সি, কোজিক অ্যাসিড বা প্রাকৃতিক উপাদানসমৃদ্ধ প্যাক ব্যবহার করে এই ফেসিয়াল করা হয়। 

রেডিয়ান্স ফেসিয়াল

বিশেষ অনুষ্ঠানের আগে তাৎক্ষণিক ঔজ্জ্বল্য পাওয়ার জন্য এই ফেসিয়াল আদর্শ। এটি ত্বকের লালচে ভাব, সূক্ষ্ম রেখা ও অসম রঙের সমস্যার সমাধান করে। প্রক্রিয়ায় থাকে ডিপ ক্লিনজিং, বিশেষ সিরাম, কাস্টমাইজড পিল এবং কুলিং মাস্ক।

ফেসিয়াল করার আগে অবশ্যই নিজের ত্বকের ধরন জেনে নিন। প্রয়োজনে রূপ বিশেষজ্ঞের পরামর্শ নিন। কারণ সঠিক ফেসিয়াল যেমন ত্বক প্রাণবন্ত করে তোলে, তেমনি ভুল পছন্দে ত্বকের ক্ষতি হতে পারে। 

আরও পড়ুন   পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প 

ঢাকাভয়েস/দি




No comments

Powered by Blogger.