Adsterra

লোড হচ্ছে...

তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা


তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা,  ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

তুরস্কের আকাশসীমার দিকে ধেয়ে যাওয়া একটি ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এমনটাই জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।বিবিসির প্রতিবেদন অনুযায়ী, তুর্কি ভাষায় প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, এ ঘটনায় কেউ হতাহত হননি। বিবৃতিতে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রটি ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের আকাশসীমার দিকে অগ্রসর হচ্ছিল। শনাক্ত করার পর সেটি ধ্বংস করা হয়।ন্যাটোর সদস্য তুরস্ক তাদের বিবৃতিতে বলেছে, অঞ্চলে সংঘাত আরও ছড়িয়ে দিতে পারে- এমন কোনো পদক্ষেপ থেকে সব পক্ষকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে।ন্যাটোর আর্টিকেল-৫ অনুযায়ী, কোনো সদস্য রাষ্ট্র আক্রান্ত হলে বাকিরা সম্মিলিতভাবে তা প্রতিহতে উদ্যোগ নেবে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলার পর এই প্রথম কোনো ন্যাটোভুক্ত দেশের ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র যাওয়ার খবর পাওয়া গেল।  বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, এ ঘটনায় তেহরানকে সতর্ক করেছে আঙ্কারা। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ফোনে আব্বাস আরাগচিকে বলেছেন, সংঘাত আরও ছড়িয়ে পড়তে পারে- এমন পদক্ষেপ এড়িয়ে চলা উচিত।

আরও পড়ুন   পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প 

ঢাকাভয়েস/দি

No comments

Powered by Blogger.