ইফতারে তরমুজের শরবত
সারাদিন রোজা রাখার পর পরিবারের সদস্যদের সঙ্গে ইফতারের আনন্দই অন্যরকম। তরমুজ গরমের ফল হলেও বাজারে এখন প্রায় সারাবছরই মিলছে এই ফল। ইফতারে স্বাদ বাড়াতে বানাতে পারেন তরমুজের শরবত। রেসিপি দিয়েছেন আফরোজা খানম মুক্তা
উপকরণ: তরমুজ বীচি সহ ২ কাপ, বিট লবণ এক চিমটি, গোল মরিচ গুঁড়া ১ চিমটি, লেবুর রস ২ চা চামচ, চিনি ২ টেবিল চামচ, পুদিনা পাতা ৫/৬টা, আইস কিউব প্রয়োজন মতো।
প্রণালি: তরমুজ খোসা ফেলে গ্রেট করে ছেঁকে নিন। এবার বিট লবণ, সাদা গোল মরিচ গুঁড়া, লেবুর রস, চিনি, পুদিনা পাতা দিয়ে ভালো করে মিলিয়ে বা ব্লেন্ডারে জুস তৈরি করে নিন। সবশেষে আইস আর পুদিনা পাতা ছড়িয়ে পরিবেশন করুন।
আরও পড়ুন টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ
ঢাকাভয়েস/এই

No comments