Adsterra

লোড হচ্ছে...

ভালো খেজুর চিনবেন কীভাবে

 

ভালো খেজুর চিনবেন কীভাবে,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

সারাদিন রোজার পর রোজদাররা খেজুর দিয়ে রোজা ভাঙেন।  ইফতারের সময় অন্তত দুইটি খেজুর খেলে তাৎক্ষণিক শরীর শক্তি জোগায়। এই ফলপুষ্টিগুণে ভরপুর। হালকা রসালো খেজুরও বেশ সুস্বাদুও। স্মুদি কিংবা চাটনি তৈরিতেও স্বাভাবিক মিষ্টি ভাব বজায় রাখতে খেজুরের জুড়ি নেই।  বাজারে নানা ধরনের খেজুর মেলে। কোনওটি লম্বাটে, কোনওটি খানিক শক্ত, কোনও হালকা খয়েরি কোনওটি আবার কালচে। সব ধরনের খেজুরের মধ্যে কোনটি ভালো মানের এবং সেটা কীভাবে চিনবেন তা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। 

বিভিন্ন ধরনের খেজুরের মধ্যে আজওয়া, আনবারা, সাগি বা সুগায়ি, সাফাওয়ি, মুসকানি, মরিয়ম খেজুর অন্যতম। এছাড়া রয়েছে খালাস, ওয়াসালি, বেরহি, শালাবি, ডেইরি, মাবরুম, ওয়ান্নাহ, সেফরি, সুক্কারি, খুদরি ইত্যাদি। আমাদের দেশে আজওয়া ও মরিয়ম খেজুরের চাহিদা বেশি।

রঙেই পরিচয়: খেজুরের যেমন বৈচিত্র আছে, তেমনই রঙেরও পার্থক্য আছে। কোনওটি হালকা হলদেটে, কোনওটি খয়েরি, কোনটিতে আবার গাঢ় রং। সাধারণত, কম পাকা খেজুর হলদেটে রঙের হতে পারে। খেজুর যত পাকবে, রংও ততই গাঢ় হবে।

গায়ের রঙ: কোনও খেজুর খানিক শুকনো, কোনওটি রসালো। খেজুর একটু বেশি কোঁচকানো হলে বুঝতে হবে সেটি শুকনো। এর চেয়ে একটু চকচকে খেজুর বেশি ভাল হতে পারে। হাত দিয়ে চেপে দেখুন, সেটি হালকা নরম কি না।

গন্ধ: খেজুরের তীব্র গন্ধ না থাকলেও, এর নিজস্ব গন্ধ খাওয়ার সময় ঠিকই টের পাওয়া যায়। যে কোনও ফল ভাল মানের হলে সেটি গন্ধেই বোঝা যায়। যদি খেজুর মুখে দিয়ে স্বাদ বা গন্ধ ঠিক মনে না হয় তাহলে সেটা বাদ দেওয়াই ভালো।

নরম কীনা: খেজুরে হালকা চাপ দিয়ে দেখুন। বেশি তলতলে হলে বা আলতো চাপেই বীজ বেরিয়ে এলে বুঝবেন, তাতে আর্দ্রতা বা রসের মাত্রা বেশি। ভালো খেজুর সাধারণত হালকা নরম হয়, বাইরেটা থাকে অল্প শক্ত। তবে এটা সাধারণত খেজুরটা কোন প্রজাতির তার উপর খানিকটা নির্ভর করে। 

প্যাকেজিং: খেজুর কেনার সময় প্যাকেট পরীক্ষা করে নিন। কাটা বা ফাটা থাকলে সেটি বাদ দিতে হবে। ভাল মানের খেজুর কেনার সময় প্যাকেজিং গুরুত্বপূর্ণ। প্যাকেজিংয়ে সমস্যা থাকলে খেজুর নষ্ট হয়ে যেতে পারে।

মিষ্টির মাত্রা : ভালো বা নিম্ন মানের খেজুর যাচাই করার একটা ভালো উপায় হলো খেজুরে উপস্থিত মিষ্টির মাত্রা খেয়ে দেখা। খেজুরের প্রাকৃতিকভাবে থাকা মিষ্টি হয় সহনীয় ধরনের।  যারা অতিরিক্ত মিষ্টি খেতে পছন্দ করেন না তারাও খেতে পারে এমন মিষ্টি থাকে উন্নতমানের খেজুরে। খেজুর যদি অতিরিক্ত মিষ্টি লাগে তাহলে বুঝতে হবে সেটায় কৃত্রিম মিষ্টি মেশানো আছে। 

পিঁপড়া ও মাছির উপস্থিতি: ভালো খেজুর চেনার অন্যতম কৌশল হলো পিঁপড়া ও মাছির উপস্থিতি লক্ষ্য করা। যদি দেখা যায় খেজুরের সামনে মাছি ও পিঁপড়া ভিড় করছে, তাহলে বুঝতে হবে সেটা ভালো মানের নয়। 

আরও পড়ুন     দেশের প্রশ্নে সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব: প্রধানমন্ত্রী 

ঢাকাভয়েস/এই


No comments

Powered by Blogger.