Adsterra

লোড হচ্ছে...

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে কে এই অগ্নিমিত্রা?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে কে এই অগ্নিমিত্রা, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News,

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই ঘুরেফিরে আসছে—শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য ও দিলীপ ঘোষের নাম। এই রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে তাদের নিয়ে জোর আলোচনা। সেই পালে বড় হাওয়া জুগিয়েছেন অগ্নিমিত্রা পল। ২০১৯ সালে বিজেপিতে যোগ দেওয়া এই নেত্রী হতে পারেন মুখ্যমন্ত্রী!

ভারতীয় গণমাধ্যমগুলোতে আসা এই নামটির পেছনে বড় প্রভাবক অগ্নিমিত্রার দিল্লি ঘুরে আসা। গত মঙ্গলবার দিল্লিতে গিয়েছিলেন তিনি। দেখা করেছেন বিজেপির বেশ কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে। তবে এখন তিনি কলকাতায়। এরপরই গুঞ্জণের ডালপালা দৈর্ঘ্যে-প্রস্তে বেড়েছে।

বিজেপির নতুন মুখ্যমন্ত্রী কে হচ্ছেন সেই নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। চর্চায় প্রথমেই উঠে আসছে শুভেন্দু অধিকারীর নাম। ভবানীপুর ও নন্দীগ্রাম জোড়া পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন শুভেন্দু। নন্দীগ্রাম তো বটেই, মমতা বন্দোপাধ্যায়ের ঘরের কেন্দ্র ভবানীপুরে মমতাকে হারিয়ে কার্যত নজির গড়েছেন। নাম রয়েছে দিলীপ ঘোষেরও। অপরজন হলেন পশ্চিমবঙ্গ বিজেপির বর্তমান সভাপতি শমীক ভট্টাচার্য। তালিকায় আছেন বিজেপির অন্যতম বুদ্ধিজীবী মুখ স্বপন দাশগুপ্তের নামও। তবে সেই নাম ছাপিয়ে যেতে পারেন অগ্নিমিত্রা।

আসানসোলের এক মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা অগ্নিমিত্রার বাবা ছিলেন প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ। পরিবারের ইচ্ছা ছিল ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবেন। এমনকি ডেন্টিস্ট্রি পড়ার সুযোগও পেয়েছিলেন, কিন্তু গাইনোকোলজিস্ট হওয়ার লক্ষ্য পূরণ না হওয়ায় আসানসোল থেকে বোটানিতে স্নাতক সম্পন্ন করেন।

পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট পড়ার সময় সকালে সময় কাটানোর জন্য ভর্তি হন বিরলা ইনস্টিটিউট অফ লিবারাল আর্টস অ্যান্ড ম্যানেজমেন্ট সায়েন্সে। সেখান থেকে ফ্যাশন ডিজাইনিংয়ে ডিপ্লোমা করার পর নব্বইয়ের দশকের শেষের দিকে তিনি হয়ে ওঠেন বাংলার অন্যতম সম্ভাবনাময় ডিজাইনার।

ফ্যাশন ডিজাইনার হিসেবে অগ্নিমিত্রা সবসময়ই বাংলার ঐতিহ্যবাহী কাঁথা শিল্প ও কারুকার্যকে প্রাধান্য দিয়েছেন। ২০০৭ সালের ল্যাকমে ফ্যাশন উইকে যখন তিনি তার কাজ প্রদর্শন করেন, তখন র‍্যাম্পে তিনি একা হাঁটেননি। তার সঙ্গে ছিলেন দুই নারী কারুশিল্পী। শ্রীদেবী, হেমা মালিনী, মিঠুন চক্রবর্তীর মতো বলিউড তারকাদের পোশাক ডিজাইন করেছেন। এমনকি সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকেও তার ডিজাইনের শাল ও কম্বল উপহার দেওয়া হয়েছে। ১৯৯৭ সাল থেকে ইঙ্গা নামে নিজের ফ্যাশন ব্র্যান্ড পরিচালনা করছেন অগ্নিমিত্রা। ছোট পরিসরে শুরু হওয়া এই প্রতিষ্ঠান পরে কলকাতার পরিচিত ব্র্যান্ডে পরিণত হয়।

নিজেকে ‘ভূমিপুত্রী’ হিসেবে প্রতিষ্ঠিত করে আসানসোলকে বিজেপির দুর্গে পরিণত করেছেন তিনি। বিশেষ করে নারী ভোটারদের দলের পক্ষে টানতে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। উদ্যোক্তা পার্থ পলের স্ত্রী এবং দুই সন্তানের জননী অগ্নিমিত্রা রাজনীতিতে এসেছিলেন মূলত সমাজের জন্য কিছু করতে এবং গ্রামীণ নারীদের স্বাবলম্বী করে তুলতে। এবার হয়ত মুখ্যমন্ত্রীর পদটাও পেয়ে যাবেন অগ্নিমিত্রা।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান হবে ব্রিগেডে। মূলত রাজভবনে শপথ অনুষ্ঠান হয় প্রতিবার। আগামী শনিবার সকাল ১০টার সময় এই শপথের অনুষ্ঠান হবে বলে জানা যাচ্ছে। পশ্চিমবঙ্গ বিজেপির বর্তমান সভাপতি শমীক বলেছেন, আগামী ৯ তারিখ সকাল ১০টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ হবে।’

No comments

Powered by Blogger.