Adsterra

লোড হচ্ছে...

ইরানে অস্ত্র সরবরাহের খবরকে ভিত্তিহীন দাবি চীনের


ইরানে অস্ত্র সরবরাহের খবরকে ভিত্তিহীন দাবি চীনের, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News


মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, ইরানকে চীন অস্ত্র সরবরাহ করছে বা করার পরিকল্পনা হাতে নিয়েছে। তবে সোমবার বেইজিংয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এমন খবর ‘ভিত্তিহীন’।গণমাধ্যমগুলোর মধ্যে সিএনএন লিখেছিল, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন। আর নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে লেখা হয়, বেইজিং সম্ভবত কাঁধে রেখে নিক্ষেপযোগ্য (শোল্ডার-ফায়ার্ড) ক্ষেপণাস্ত্রের একটি চালান ইরানে পাঠিয়েছে।এই প্রতিবেদনগুলোর দাবি অস্বীকার করে সোমবার চীন জানিয়েছে, তারা সামরিক সরঞ্জাম রপ্তানির ক্ষেত্রে সবসময় সতর্ক ও দায়িত্বশীল মনোভাব পোষণ করে। নিজস্ব রপ্তানি নিয়ন্ত্রণ আইন এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতা অনুযায়ী এই প্রক্রিয়ায় কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখা হয়।চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘আমরা যেকোনো ভিত্তিহীন অপবাদ বা বিদ্বেষমূলক প্রচারণার বিরোধিতা করি।’ এর আগে বেইজিংকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেন, চীন যদি তেহরানকে কোনো ধরনের সামরিক সহায়তা দেয়, তবে দেশটির ওপর নতুন করে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।চীন ইরানের অন্যতম প্রধান অর্থনৈতিক অংশীদার ও তেলের বড় ক্রেতা। তবে দেশ দুটির মধ্যে কোনো আনুষ্ঠানিক সামরিক চুক্তি নেই। অনেক বিশ্লেষক মনে করেন, বেইজিং তেহরানের সঙ্গে এই সম্পর্ককে মূলত একটি ব্যবসায়িক লেনদেন হিসেবে দেখে থাকে। এছাড়া উপসাগরীয় দেশগুলোর সঙ্গেও চীনের শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক আছে। চলমান যুদ্ধে এই দেশগুলোর ওপর ইরানের হামলার সমালোচনাও করেছে বেইজিং।

No comments

Powered by Blogger.