নববর্ষে বিনামূল্যে চক্ষু সেবা পেলেন সাড়ে ছয়শ রোগী
পহেলা বৈশাখ উপলক্ষে ফরিদপুরে এক মানবিক উদ্যোগের নজির স্থাপন করেছে বাংলাদেশ দৃষ্টিহীন ফাউন্ডেশন ও ফরিদপুর ওয়েলফেয়ার ফোরাম। দুই সংগঠনের যৌথ উদ্যোগে সিএন্ডবি ঘাটস্থ আইজদ্দিন মাতুব্বর কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।ডা. মোহসীন বেগের আনোয়ারা-হামিদা চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ শিবিরে মোট ৬৪৯ জন চক্ষু রোগীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এ সময় ছানি আক্রান্ত রোগীদের শনাক্ত করে মোট ৩০৭ জনকে অপারেশনের জন্য বাছাই করা হয়। বাছাইকৃত রোগীদের পর্যায়ক্রমে আনোয়ারা-হামিদা চক্ষু হাসপাতালে অপারেশন করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।শিবিরে স্থানীয় বিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থীর চক্ষু পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩ জন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে উপহার সামগ্রী ও টিফিন বিতরণ করা হয়।এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে, যা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর ওয়েলফেয়ার ফোরামের সভাপতি কর্নেল ফারুক ইয়া আজম, উপদেষ্টা ও সমকালের প্রকাশক আবুল কালাম আজাদ, বাংলাদেশ দৃষ্টিহীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা, ডা. মোহসীন বেগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরও পড়ুন ভয়াবহ মন্দার ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি: আইএমএফ
ঢাকাভয়েস/এই

No comments