সংলাপ ব্যর্থ হওয়ার সময় মিয়ামিতে ফাইটিং দেখছিলেন ট্রাম্প
ইসলামাবাদে কোনো চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপ যখন শেষ হয়, তখন ফ্লোরিডার মিয়ামিতে অবস্থান করছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তাঁকে আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) আসরে দেখা গেছে।মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এ সময় পরিবারের কয়েকজন সদস্যসহ পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর উপস্থিত ছিলেন। আসরের সূচি অনুযায়ী, ইউএফসির কয়েকটি ম্যাচ দেখেন ট্রাম্প। স্থানীয় সময় রাত সাড়ে ১১টা পর্যন্ত তিনি সেখানেই উপস্থিত ছিলেন।
ইসলামাবাদ সংলাপ ব্যর্থ হওয়া নিয়ে ডোনাল্ড ট্রাম্প এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। শনিবার থেকে শুরু হওয়া সংলাপকে রোববার সকালে ব্যর্থ ঘোষণা করেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।মূলত দুই পক্ষের মধ্যে কিছু মৌলিক বিষয়ে মতবিরোধ থাকায় কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। ইসলামাবাদ থেকে ওয়াশিংটনের উদ্দেশে রওনা দেওয়ার আগে জেডি ভ্যান্স বলেন, ‘দীর্ঘ আলোচনার পরও তেহরান এবং ওয়াশিংটন কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। আমরা কোনো সমঝোতায় পৌঁছাতে পারিনি।’ভ্যান্স আরও বলেন, এটি যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্য অনেক বেশি খারাপ খবর। ইরান মূলত যুক্তরাষ্ট্রের দেওয়া শর্তগুলো মেনে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকাভয়েস/এই

No comments