Adsterra

লোড হচ্ছে...

শিল্পকলায় রঙে-রূপে পাঁচ দিনের বৈশাখ



শিল্পকলায় রঙে-রূপে পাঁচ দিনের বৈশাখ, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

চৈত্র সংক্রান্তি ১৪৩২ এবং বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ উৎসব যেন গ্রামীণ ঐতিহ্য, লোকসাহিত্য ও সমকালীন সংস্কৃতির এক মিলনমেলা।আগামীকাল সোমবার চৈত্র সংক্রান্তি থেকে ১৭ এপ্রিল পর্যন্ত চলবে এই উৎসব। শিল্পকলা একাডেমি প্রাঙ্গণজুড়ে প্রতিদিন বিকেল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলবে নানা আয়োজন-ঢাকঢোল, লাঠিখেলা, লাটিম, জারিগান, সারিগান, পটগান, পুঁথিপাঠ, যাত্রাপালা, কবিগান, গম্ভীরা, ভাওয়াইয়া, পুতুলনাট্য, চলচ্চিত্র প্রদর্শনী এবং বৈশাখী মেলার রঙিন সমাহার।সোমবার বিকেল ৩টায় উন্মুক্ত মঞ্চে শুরু হবে এ আয়োজনের আনুষ্ঠানিকতা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন চিফ হুইপ ও সংসদ সদস্য নূরুল ইসলাম। সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মণ্ডল। এতে স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজা উদ্দিন স্ট্যালিন।বিকেলে আয়োজন শুরু হবে জাতীয় চিত্রশালার গ্যালারি-৪-এ লোকশিল্প প্রদর্শনীর উদ্বোধনের মধ্য দিয়ে। এরপর ৫০ জন যন্ত্রশিল্পীর অর্কেস্ট্রায় ‘তোরা সব জয়ধ্বনি কর’ পরিবেশিত হবে। ধামাইল নৃত্য, জারিগান, পটগান, পুঁথিপাঠ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংগীত-নৃত্য পরিবেশনা সাজাবে সন্ধ্যার মঞ্চ। দিনশেষে যাত্রাপালা ‘রহিম বাদশা রূপবান কন্যা’ পরিবেশন করবে শিল্পকলা একাডেমির রেপার্টরি যাত্রাদল।বুধবার বিকেল ৪টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে শুরু হবে দ্বিতীয় দিনের আয়োজন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন একাডেমির মহাপরিচালক ও ধন্যবাদ জ্ঞাপন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।ঢাকঢোলের তালে বর্ণাঢ্য শোভাযাত্রা, শতকণ্ঠে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ পরিবেশনার মধ্য দিয়ে বরণ করা হবে নতুন বছরকে। পাশাপাশি কবিগান, গাজীর গান, গম্ভীরা, বাউল সংগীত এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর পরিবেশনা উৎসবকে করবে প্রাণবন্ত।১৫ এপ্রিল বিকেল ৪টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে তৃতীয় দিনের অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোহরাব। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হেলাল খান এবং সঞ্চালনা করবেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন।জাসাসের পরিবেশনায় অনুষ্ঠিত হবে সংগীতানুষ্ঠান। সংগীত পরিচালনায় থাকবেন ইথুন বাবু। এছাড়া রাজবাড়ীর শিল্পকলা একাডেমির অ্যাক্রোব্যাটিক দলের বিশেষ প্রদর্শনী যুক্ত করবে ভিন্নমাত্রা।১৬ এপ্রিল বিকেল ৪টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে চতুর্থ দিনের আয়োজন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় উপদেষ্টা রুহুল কবীর রিজভী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সংযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। মুখ্য আলোচক হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান ড. সাইফুল ইসলাম।এতে সভাপতিত্ব করবেন একাডেমির মহাপরিচালক ও একাডেমির সচিব। এই দিন ‘জাতি বৈচিত্র্যে বৈশাখী উৎসব’ শিরোনামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবেশনা থাকবে। সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে পুতুলনাট্য ‘বাছেরের বিয়ে’।১৭ এপ্রিল বিকেল ৪টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। এতে স্বাগত বক্তব্য প্রদান করবেন একাডেমির  মহাপরিচালক। সমাপনী দিনে ৫০ জন নৃত্যশিল্পীর অংশগ্রহণে ‘এসো হে বৈশাখ’ গানের কোরিওগ্রাফি দিয়ে শুরু হবে সাংস্কৃতিক আয়োজন। জালালগীতি, ভাওয়াইয়া, বাউল গান এবং বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর দলীয় পরিবেশনাও থাকবে। এছাড়া থাকবে ব্যান্ড সংগীত। দিনশেষে প্রদর্শিত হবে তোজাম্মেল হক বকুল পরিচালিত চলচ্চিত্র ‘বেদের মেয়ে জোসনা’।সবার জন্য উন্মুক্ত এই উৎসবের পাঁচ দিনজুড়ে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে চলবে বৈশাখী মেলা। গ্রামীণ ঐতিহ্য, হস্তশিল্প, লোকজ উপকরণ এবং উৎসবের নানা অনুষঙ্গ মেলায় এনে দেবে বাংলার চিরচেনা রূপ।

আরও পড়ুন        হরমুজে অবশ্যই টোল দিতে হবে- ইরান, প্রত্যাখ্যানের আহ্বান আইএমওর 

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.