Adsterra

লোড হচ্ছে...

এখন থেকে নববর্ষের শোভাযাত্রার নাম ‘বৈশাখী শোভাযাত্রা’: সংস্কৃতিমন্ত্রী


ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে প্রতিবছর যে শোভাযাত্রা হয়; সেটি এখন থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এর আগে, গত বছর পহেলা বৈশাখের নাম ছিল ‘আনন্দ শোভাযাত্রা’। তার আগের বছর ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে পহেলা বৈশাখের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।সংস্কৃতিমন্ত্রী বলেন, পহেলা বৈশাখের শোভাযাত্রার নাম নিয়ে যে বিতর্ক, আমরা তার অবসান চাই। এখন থেকে নববর্ষের শোভাযাত্রা ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে অনুষ্ঠিত হবে।তিনি বলেন, ‘পহেলা বৈশাখে রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণসহ অন্যান্য সকল আয়োজনই থাকবে। চারুকলা থেকে যে শোভাযাত্রা বের হয়, তার যে যে বৈশিষ্ট্য আছে, সবই থাকবে।’

আরও পড়ুন    ইরান যুদ্ধ শুরুর পর ৩৬৫ মার্কিনি সেনা আহত: পেন্টাগন 

ঢাকাভয়েস/দি

No comments

Powered by Blogger.