Adsterra

লোড হচ্ছে...

রান্নাঘরের তেল চিটচিটে ভাব দূর করার টিপস



রান্নাঘরের তেল চিটচিটে ভাব দূর করার টিপস,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

রান্নাঘর পরিষ্কার না থাকলে নানা ধরনের রোগের ঝুঁকি বাড়ে। রান্না শেষে বেশিরভাগ বাড়িতেই নিয়মিত সিঙ্ক-গ্যাসওভেন পরিষ্কার করা হয়। কেউ কেউ মযলা ফেলার বালতিও পরিষ্কার করেন। কিন্তু রান্নাঘরের বড় সমস্যা হলো তেলকালি। রান্নাঘরের দেওয়াল, স্ল্যাব-সবকিছুই কেমন যেন তেল চিটচিটে হয়ে যায়। রান্নাঘরের এই তেল চিটচিটে দাগ তুলতে কিছু টিপস বেছে নিতে পারেন। যেমন-

রান্নাঘরের স্ল্যাব ও ওভেন

রান্নার গ্যাসের চুলা ও এর আশপাশের অংশ সবচেয়ে বেশি নোংরা হয়। কারণ রান্নার সময় চুলার চারপাশে মসলাপাতি, খাবারের টুকরো পড়ে। কড়াই থেকে তেলও ছিটকে আসে। পাশাপাশি তেল চিটচিটে হয়ে যায় স্ল্যাব। এ ক্ষেত্রে কাজে লাগাতে পারেন বাসন মাজার তরল সাবান। গরম পানিতে তরল সাবান গুলে নিন। এটা দিয়ে স্ল্যাব, ওভেন ভালো করে মুছে নিন। তার পরে আবার শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন।

মাইক্রোওভেনের ভিতর

ব্যস্ত জীবনে অনেকেই রকমারি খাবার বানাতে এবং গরম করতে মাইক্রোওভেন ব্যবহার করেন। মাইক্রোওভেনের ভিতরেও তেল-মসলা ছিটকে লাগে।  তেল চিটচিটে ভাব দূর করতে একটি বাটিতে পানির মধ্যে ভিনেগার মিশিয়ে নিন। মিশ্রণটি মাইক্রোওভেনে দিয়ে ১ মিনিটের জন্য ঘুরিয়ে নিন। মিশ্রণের বাষ্প মাইক্রোওভেনের চারপাশে লেগে যাবে। এটি শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই মাইক্রোওভেনের ভিতরের অংশ পরিষ্কার হয়ে যাবে।

টাইলস

রান্না করতে গেলে গ্যাসের চুলার সামনে থাকা টাইলসে তেল-মসলা ছিটকে লাগবেই। প্রতিদিন রান্নার পরে টাইলস মুছে নেওয়া জরুরি। একটি পাত্রে গরম পানি ও বাসন মাজার তরল সাবান গুলে নিন। এর মধ্যে কাপড় ভিজিয়ে টাইলস মুছে নিন।

আরও যা করতে পারেন-

রান্নাঘরে প্রতিদিন কালো ঝুল পড়তেই থাকে। এই ঝুলের দাগ দেওয়ালে পড়তে পড়তে একসময় কালো হয়ে যায়। তখন তা পরিষ্কার করা কঠিন হয়ে পড়ে। তাই প্রতি সপ্তাহে অন্তত একবার করে ঝুল ঝেরে নিন। এ ছাড়াও রান্নাঘরের জানালা প্রতি ৭-১০ দিন অন্তর মুছে নিন। রান্নাঘরে যে সব কৌটো আছে, তা ঢাকা জায়গা রাখার চেষ্টা করুন। খোলা জায়গায় রাখলে কৌটোর গায়েও তেল জমে। কৌটোগুলি মাসে একবার পরিষ্কার করলে তেল চিটচটে ভাব এড়াতে পারবেন।

আরও পড়ুন    ইরানে ‘সবচেয়ে তীব্রতম’ দিন হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী 

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.