শ্রীলঙ্কায় ডুবন্ত ইরানি জাহাজটি সাবমেরিন হামলার শিকার হয়েছিল
শ্রীলঙ্কার উপকূলে ডুবন্ত ইরানি যুদ্ধজাহাজটি সাবমেরিন হামলার শিকার হয়েছিল। এ ঘটনায় ১০০ জনের বেশি নিখোঁজ বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কারা হামলা করেছে তা জানা যায়নি। আহত হয়েছেন ৭৮ জন।বুধবার সকালে বার্তা সংস্থাটি ৩০ জনকে উদ্ধারের খবর দিয়েছিল। তখন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিথা হেরাথ পার্লামেন্টে জানিয়েছিলেন, আইআরআইএস দেনা নামের মাঝারি আকারের রণতরী থেকে ৩০ জন গুরুতর আহত নাবিককে উদ্ধার করা হয়েছে।বুধবার সকালে জাহাজটি থেকে বিপদসংকেত পাওয়ার পর শ্রীলঙ্কার নৌবাহিনী উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলের গল উপকূলের কাছে থেকে জাহাজটি বিপদসংকেত পাঠায়। আহতদের গলে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রকাশিত ছবিতে দেখা গেছে, গলের ন্যাশনাল হাসপাতালের সামনে নিরাপত্তাকর্মীরা পাহারায় দাঁড়িয়ে আছেন। একই সময় অ্যাম্বুলেন্সগুলো শহরের দক্ষিণাঞ্চলীয় নৌ সদরদপ্তরে ঢুকছে।স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ঘটনার সময় জাহাজটিতে অন্তত ১৮০ জন ছিলেন। যুদ্ধজাহাজটি ভারতে আয়োজিত বহুজাতিক নৌ-মহড়া এবং নৌবহর পর্যালোচনা অনুষ্ঠানে অংশ নিয়েছিল। মহড়াটি ভারতের ভিশাখাপত্তনমে অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
ঢাকাভয়েস/এই

No comments