তৎপরতা বাড়ছে ইউরোপে, শ্রীলঙ্কার ঘটনায় ইরানের হুমকি
দিনে দিনে ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাত অন্যান্য এলাকায়ও ছড়িয়ে পড়ছে। বুধবার মার্কিন সাবমেরিন হামলার পর শ্রীলঙ্কায় বৃহস্পতিবার নতুন করে আরেকটি ইরানি যুদ্ধজাহাজের উপস্থিতি দেখা গেছে। একদিন আগেও স্পেন যুদ্ধকে ‘না’ বললেও আজ তারা সাইপ্রাসে মাঝারি রণতরী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। মধ্যপ্রাচ্যে সামরিক সরঞ্জাম দেওয়ার ঘোষণা দিয়েছে ইতালি ও অস্ট্রেলিয়া।গত পাঁচদিনের মতো ইসরায়েল, ইরান ও লেবাননে পাল্টাপাল্টি হামলা অব্যাহত আছে। নতুন করে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে আজারবাইজানে। যুদ্ধের ষষ্ঠদিনের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা নিচে তুলে ধরা হলো;
ইউরোপের তৎপরতা
একটি ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলার জেরে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব ভূমধ্যসাগরীয় দ্বীপ সাইপ্রাস পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় একদিন আগেও যুদ্ধ না চাওয়ার ঘোষণা দেওয়া স্পেন সাইপ্রাসে নিজেদের সবচেয়ে উন্নত ফ্রিগেট (মাঝারি রণতরী) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।বৃহস্পতিবার স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘ক্রিস্তোবাল কোলোন’ নামের যুদ্ধজাহাজটি ফরাসি বিমানবাহী রণতরী চার্লস দো গল এবং গ্রিসের নৌবাহিনীর জাহাজগুলোর সঙ্গে যুক্ত হয়ে আকাশ প্রতিরক্ষা ও সুরক্ষা দেবে। প্রয়োজনে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ করবে। বৃহস্পতিবার ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হেলির সাইপ্রাস সফর করার কথা আছে।অন্যদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঘোষণা দিয়েছেন, তাঁর দেশ উপসাগরীয় দেশগুলোকে আকাশ প্রতিরক্ষা সহায়তা দেবে। আর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, জরুরি পরিকল্পনার অংশ হিসেবে দেশটি মধ্যপ্রাচ্যে সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে। দেশটির গণমাধ্যম এসবিএস নিউজ জানিয়েছে, এর মধ্যে সামরিক বিমানও আছে।
ইরান, ইসরায়েল, লেবানন, আজারবাইজান
ইসরায়েলের সেনাবাহিনী এবং ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে ইরান আবারও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিপরীতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা তেহরানজুড়ে ইসলামিক প্রজাতন্ত্রের শাসকদের অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের নতুন হামলা শুরু করেছে। ইরানের বার্তা সংস্থা তাসনিম ও স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বৃহস্পতিবার সকালে তেহরানে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।ইরান জানিয়েছে, তারা ইরাকি কুর্দিস্তানে কুর্দি বাহিনীর একটি সদরদপ্তরে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ হামলায় নির্বাসিত ইরানি কুর্দি গোষ্ঠীর এক সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রতিনিধিরা। আর লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি হামলায় এক জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা নিহত হয়েছেন। ফিলিস্তিনি শরণার্থী শিবির বেদ্দাওয়িতে ড্রোন হামলায় ওয়াসিম আতাল্লাহ আল-আলি ও তাঁর স্ত্রী নিহত হন। এই শিবিরটি ত্রিপলি শহরের কাছে অবস্থিত।লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর শক্ত ঘাঁটিতে বৃহস্পতিবার ভোরে বিমান হামলা হয়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।এদিকে ড্রোন হামলায় দুজন আহত হওয়ার পর ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে আজারবাইজান। হামলা হয়েছে দেশটির বিচ্ছিন্ন অঞ্চল নাখচিভানের একটি বিমানবন্দর ও স্কুলের কাছে। বাকুর কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলার জবাব দেওয়া হবে।
মধ্যপ্রাচ্যে বিস্ফোরণ
কাতারের রাজধানী দোহার আকাশে বৃহস্পতিবার আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানে অবস্থানরত সাংবাদিকরা কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখেছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ঠেকাতে তাদের বাহিনী কাজ করছে। ইরানি হামলার আশঙ্কায় মার্কিন দূতাবাসের কাছাকাছি এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া শুরু করেছে।ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা পারস্য উপসাগরের উত্তরে একটি মার্কিন তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। তবে এই তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি এএফপি।ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, কুয়েত উপকূলে একটি তেলবাহী জাহাজের কাছে বড় বিস্ফোরণ ঘটেছে। এরপর সেখানে তেল ছড়িয়ে পড়ে। জাহাজটির ক্যাপ্টেন জানিয়েছেন, বিস্ফোরণের পর একটি ছোট নৌযান এলাকা ছেড়ে চলে যেতে দেখা গেছে।
ফের যুদ্ধজাহাজ, হুমকি
মার্কিন সাবমেরিন হামলার পর আরেকটি ইরানি যুদ্ধজাহাজ শ্রীলঙ্কার আঞ্চলিক জলসীমার দিকে এগিয়ে যাচ্ছে। শ্রীলঙ্কার গণমাধ্যমবিষয়ক মন্ত্রী নালিন্দা জয়তিসা জানিয়েছেন, দ্বিতীয় যুদ্ধজাহাজটি বর্তমানে শ্রীলঙ্কার জলসীমার বাইরে অবস্থান করছে। জাহাজটির বিষয়ে বিস্তারিত তথ্য দেননি জয়তিসা। তবে সরকারি সূত্রগুলো এএফপিকে জানিয়েছে, দ্বিতীয় জাহাজটিতে শতাধিক নাবিক আছেন। আশঙ্কা করা হচ্ছে বুধবারের মতো এ জাহাজটিও সাবমেরিন হামলার শিকার হবে।বুধবারের সাবমেরিন হামলার প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, শ্রীলঙ্কার কাছে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে যুক্তরাষ্ট্র ‘নৃশংস’ কাজ করেছে। এমন ঘটনার জন্য যুক্তরাষ্ট্রকে একদিন অনুশোচনা করতে হবে।
তৎপরতা বাড়ছে ইউরোপে, শ্রীলঙ্কার ঘটনায় ইরানের হুমকি
দিনে দিনে ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাত অন্যান্য এলাকায়ও ছড়িয়ে পড়ছে। বুধবার মার্কিন সাবমেরিন হামলার পর শ্রীলঙ্কায় বৃহস্পতিবার নতুন করে আরেকটি ইরানি যুদ্ধজাহাজের উপস্থিতি দেখা গেছে। একদিন আগেও স্পেন যুদ্ধকে ‘না’ বললেও আজ তারা সাইপ্রাসে মাঝারি রণতরী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। মধ্যপ্রাচ্যে সামরিক সরঞ্জাম দেওয়ার ঘোষণা দিয়েছে ইতালি ও অস্ট্রেলিয়া।
গত পাঁচদিনের মতো ইসরায়েল, ইরান ও লেবাননে পাল্টাপাল্টি হামলা অব্যাহত আছে। নতুন করে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে আজারবাইজানে। যুদ্ধের ষষ্ঠদিনের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা নিচে তুলে ধরা হলো;
ইউরোপের তৎপরতা
একটি ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলার জেরে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব ভূমধ্যসাগরীয় দ্বীপ সাইপ্রাস পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় একদিন আগেও যুদ্ধ না চাওয়ার ঘোষণা দেওয়া স্পেন সাইপ্রাসে নিজেদের সবচেয়ে উন্নত ফ্রিগেট (মাঝারি রণতরী) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।বৃহস্পতিবার স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘ক্রিস্তোবাল কোলোন’ নামের যুদ্ধজাহাজটি ফরাসি বিমানবাহী রণতরী চার্লস দো গল এবং গ্রিসের নৌবাহিনীর জাহাজগুলোর সঙ্গে যুক্ত হয়ে আকাশ প্রতিরক্ষা ও সুরক্ষা দেবে। প্রয়োজনে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ করবে। বৃহস্পতিবার ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হেলির সাইপ্রাস সফর করার কথা আছে।অন্যদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঘোষণা দিয়েছেন, তাঁর দেশ উপসাগরীয় দেশগুলোকে আকাশ প্রতিরক্ষা সহায়তা দেবে। আর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, জরুরি পরিকল্পনার অংশ হিসেবে দেশটি মধ্যপ্রাচ্যে সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে। দেশটির গণমাধ্যম এসবিএস নিউজ জানিয়েছে, এর মধ্যে সামরিক বিমানও আছে।
ইরান, ইসরায়েল, লেবানন, আজারবাইজান
ইসরায়েলের সেনাবাহিনী এবং ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে ইরান আবারও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিপরীতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা তেহরানজুড়ে ইসলামিক প্রজাতন্ত্রের শাসকদের অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের নতুন হামলা শুরু করেছে। ইরানের বার্তা সংস্থা তাসনিম ও স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বৃহস্পতিবার সকালে তেহরানে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।ইরান জানিয়েছে, তারা ইরাকি কুর্দিস্তানে কুর্দি বাহিনীর একটি সদরদপ্তরে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ হামলায় নির্বাসিত ইরানি কুর্দি গোষ্ঠীর এক সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রতিনিধিরা। আর লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি হামলায় এক জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা নিহত হয়েছেন। ফিলিস্তিনি শরণার্থী শিবির বেদ্দাওয়িতে ড্রোন হামলায় ওয়াসিম আতাল্লাহ আল-আলি ও তাঁর স্ত্রী নিহত হন। এই শিবিরটি ত্রিপলি শহরের কাছে অবস্থিত।লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর শক্ত ঘাঁটিতে বৃহস্পতিবার ভোরে বিমান হামলা হয়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।এদিকে ড্রোন হামলায় দুজন আহত হওয়ার পর ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে আজারবাইজান। হামলা হয়েছে দেশটির বিচ্ছিন্ন অঞ্চল নাখচিভানের একটি বিমানবন্দর ও স্কুলের কাছে। বাকুর কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলার জবাব দেওয়া হবে।
মধ্যপ্রাচ্যে বিস্ফোরণ
কাতারের রাজধানী দোহার আকাশে বৃহস্পতিবার আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানে অবস্থানরত সাংবাদিকরা কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখেছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ঠেকাতে তাদের বাহিনী কাজ করছে। ইরানি হামলার আশঙ্কায় মার্কিন দূতাবাসের কাছাকাছি এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া শুরু করেছে।
ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা পারস্য উপসাগরের উত্তরে একটি মার্কিন তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। তবে এই তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি এএফপি।ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, কুয়েত উপকূলে একটি তেলবাহী জাহাজের কাছে বড় বিস্ফোরণ ঘটেছে। এরপর সেখানে তেল ছড়িয়ে পড়ে। জাহাজটির ক্যাপ্টেন জানিয়েছেন, বিস্ফোরণের পর একটি ছোট নৌযান এলাকা ছেড়ে চলে যেতে দেখা গেছে।

আরও পড়ুন পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
ঢাকাভয়েস/দি

No comments