Adsterra

লোড হচ্ছে...

ইফতারে খান তুর্কি ডেজার্ট দই গাজরের ট্যারেটর

 


ইফতারে খান তুর্কি ডেজার্ট দই গাজরের ট্যারেটর,

ইফতারে ভাজাপোড়া আইটেমের সঙ্গে সাইড ডিশ হিসেবে রাখতে পারেন দই গাজরের ট্যারেটর। এটি তুরস্কের জনপ্রিয় ডেজার্টের মধ্যে অন্যতম। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।   

উপকরণ: কুচি করা গাজর ৩টি, ছাঁকা দই ১ কাপ, কুচি কুচি করা রসুন ১ কোয়া, জলপাই তেল ২ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, আখরোট চূর্ণ (ঐচ্ছিক) ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো। 

প্রস্তুত প্রণালি: একটি প্যানে জলপাই তেল গরম করুন। কুচি করা গাজর হালকা করে ভাজুন যতক্ষণ না নরম হয়। গাজর ঠান্ডা করুন। তারপর দই, রসুন, চিনি ও লবণ দিয়ে মিশিয়ে নিন। অতিরিক্ত ক্রাঞ্চের জন্য চূর্ণ আখরোট দিয়ে সাজান। এ খাবারটি কেবল মূল খাবারের পরিপূরকই নয় বরং হজমেও সহায়তা করে।

আরও পড়ুন   পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প 

ঢাকাভয়েস/দি

No comments

Powered by Blogger.