Adsterra

লোড হচ্ছে...

ট্রাম্প দ্রুত জয় আশা করেছিলেন, কিন্তু ইরান যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে: বিশ্লেষক

ট্রাম্প দ্রুত জয় আশা করেছিলেন, কিন্তু ইরান যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে: বিশ্লেষক |   ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সম্ভবত দ্রুত সামরিক সাফল্য আশা করেছিল। কিন্তু বাস্তবে সংঘাতটি অনেক বেশি জটিল হয়ে উঠেছে। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা হোয়াইট হাউসকে সতর্ক করলেও কাজ হয়নি।দ্য নিউইয়র্ক টাইমসের ইউরোপবিষয়ক কূটনৈতিক সংবাদদাতা স্টিফেন এরল্যাঙ্গার এমন মতামত দিয়েছেন। তিনি বলছেন, মার্কিন সশস্ত্র বাহিনীর জেনারেল ড্যান কেইন প্রেসিডেন্ট ট্রাম্পকে এ বিষয়ে সতর্ক করেছিলেন। তিনি জানিয়েছিলেন, এটি খুব কঠিন ও দীর্ঘ যুদ্ধ হতে পারে। তাতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার মজুতও বড় পরীক্ষার মুখে পড়বে। আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে স্টিফেন এরল্যাঙ্গার বলেন, ‘সত্যি বলতে তারা সম্ভবত স্বল্পমেয়াদি যুদ্ধ আশা করেছিল। আমার মনে হয় না তারা এত দীর্ঘ সময় ধরে সংঘাতের কথা ভেবেছিল।’চলমান অস্থিতিশীলতার কারণে জ্বালানি বাজারেও বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিশেষ করে কৌশলগত নৌপথ হরমুজ প্রণালি ঘিরে উদ্বেগ বাড়ছে। এরল্যাঙ্গারের মতে, হরমুজ প্রণালি বন্ধ হয়ে যেতে পারে- এই সম্ভাবনাটি হয়তো পুরোপুরি ভেবে দেখা হয়নি। যুক্তরাষ্ট্র হয়তো ভেবেছিল সংঘাত দ্রুত ইরানের নেতৃত্বকে দুর্বল করে দেবে। তাতে আলোচনার পথ খুলে যাবে। কিন্তু তা হয়নি।

আরও পড়ুন   জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: জ্বালানি প্রতিমন্ত্রী 

ঢাকাভয়েস/দি


 

No comments

Powered by Blogger.