Adsterra

লোড হচ্ছে...

ইফতারে সুস্বাদু ফ্রুট কাস্টার্ড


ইফতারে সুস্বাদু ফ্রুট কাস্টার্ড, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

ইফতারে জিলাপি খেতে অনেকেই পছন্দ করেন। এর পাশাপাশি মাঝেমধ্যে অন্য ধরনের মিষ্টি খাবারও তৈরি করতে পারেন বাড়িতে। যেমন-ফ্রুট কাস্টার্ড । খাবারটি সুস্বাদু হওয়ার পাশাপাশি, এতে উপস্থিত ফলগুলি এটিকে স্বাস্থ্যকরও করে তোলে। 

উপকরণ : দুধ ১ লিটার, চিনি ১ কাপ, কাস্টার্ড পাউডার ২ টেবিল চামচ, এলাচ গুঁড়ো ১/৪ চা চামচ, জাফরান ১/৪ চা চামচ, আঙ্গুর (২ টুকরো করে কাটা), ১ কাপ কলা (ছোট ছোট টুকরো করে কাটা), ১ কাপ আপেল (ছোট ছোট টুকরো করে কাটা), ডালিম ১ কাপ

প্রস্তুত প্রণালি : প্রথমে এক কাপ দুধ একপাশে রেখে বাকি দুধ একটি প্যানে গরম করার জন্য রাখুন। দুধ ফুটতে শুরু করলে, এতে চিনি দিন। এবার এতে এলাচ গুঁড়ো এবং জাফরান যোগ করুন। এলাচ গুঁড়ো এবং জাফরান ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এক কাপ দুধে কাস্টার্ড পাউডার মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। তারপর এই পেস্টটি ধীরে ধীরে ফুটানো দুধে ঢেলে দিন।

চামচের সাহায্যে ক্রমাগত নাড়তে থাকুন। দুধ ঘন হতে শুরু করলে, চুলা থেকে নামিয়ে নিন। মনে রাখবেন, দুধ বেশি ফোটালে তা প্যানে লেগে যেতে পারে। ঠান্ডা হতে দিন। দুধ পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে, এতে কাটা ফল দিন। ফল যোগ করার পর, এটি ১ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিন। ফ্রিজ থেকে বের করে পরিবেশন করুন সুস্বাদু কাস্টার্ড। 

 আরও পড়ুন     টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ  

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.