Adsterra

লোড হচ্ছে...

ত্বকের রুক্ষতা দূর করবে দইয়ের প্যাক



ত্বকের রুক্ষতা দূর করবে দইয়ের প্যাক,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

তাপমাত্রা আগের চেয়ে বেড়েছে। তবে এখনো ত্বকের টান টান ভাব যাচ্ছে না। এজন্য ময়েশ্চারাইজার, কোল্ড ক্রিম ব্যবহার করতে হচ্ছে। এরপরও দূর হচ্ছে না অনেকের ত্বকের রুক্ষতা। যাদের ত্বক বেশি রুক্ষ ও শুষ্ক, তারা দইয়ের প্যাক ব্যবহার করতে পারেন। এতে ত্বক কোমল ও উজ্জ্বল হবে। 

দই ও মধুর ফেসপ্যাক

বেশি শুষ্ক ত্বকের জন্য দই ও মধুর ফেসপ্যাক উপকারী। দইয়ের মতো মধুও ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সক্ষম। পাশাপাশি চুলকানি, র্যা শ, লালচে ভাবও কমিয়ে দেয় এই ফেসপ্যাক। ২ চামচ দইয়ের সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে নিন। এই মিশ্রণটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রাখুন। তারপরে মুখ ধুয়ে নিন। 

দই ও বেসনের ফেসপ্যাক

ত্বকের মরা চামড়া দূর করতে দইয়ের সঙ্গে বেসন মিশিয়ে লাগাতে পারেন। ১ চামচ বেসনের সঙ্গে ২ চামচ টকদই, এক চিমটি হলুদের গুঁড়া মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এটি ত্বকে লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। এ ফেসপ্যাক ত্বকের ট্যানও  পরিষ্কার করবে। 

দই ও কলার ফেসপ্যাক

অনেক সময় পানিশূন্যতার কারণেও ত্বক শুষ্ক দেখায়। দই ও কলার ফেসপ্যাক লাগালে ত্বকের আর্দ্রতা ফিরতে পারে। কলায় পটাশিয়াম ও ভিটামিন ই রয়েছে, যা পানিশূন্যতার সমস্যা দূর করে। অর্ধেক কলা ম্যাশ করে তাতে এক চামচ দই মিশিয়ে ত্বকে লাগান। প্রয়োজনে এতে এক চামচ মধুও যোগ করতে পারেন। এই ফেসপ্যাক ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

আরও পড়ুন    জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক: ডিবি 

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.