ইফতারে ঘরেই বানান চিকেন ব্রেড টোস্ট
ইফতারে রোজ রোজ একই খাবার খেলে একঘেয়েমি লাগে। স্বাদে বৈচিত্র্য আনতে বাসায় বানিয়ে নিন মজাদার চিকেন ব্রেড টোস্ট। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী সীমা পুষ্প
উপকরণ: ব্রেড স্লাইস ৮টি, সেদ্ধ ও কুচি করা মুরগির মাংস ১ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ২/৩ টি, গোলমরিচ গুঁড়া ১/৪ চা চামচ, ধনে পাতা ১ চা চামচ, ব্রেড ক্রাম প্রয়োজন অনুযায়ী, লবণ স্বাদমতো, মেয়নেজ বা টমেটো সস ২ টেবিল চামচ, ডিম ১টি,
ভাজার জন্য তেল
প্রস্তুত প্রণালি: একটি বাটিতে সেদ্ধ ও কুচি করা মুরগির মাংস, পেঁয়াজ, কাঁচা মরিচ, গোলমরিচ, ধনে পাতা, লবণ, মেয়নেজ বা সস ভালোভাবে মিশিয়ে নিন। ব্রেডের এক পাশে সমানভাবে মুরগির মিশ্রণ লাগান। আরেকটি ব্রেড স্লাইস দিয়ে ঢেকে হালকা চেপে নিন। অন্য পাত্রে ডিম ফেটে নিন। স্যান্ডউইচটি ডিমে চুবিয়ে মাঝারি আঁচে ভাজুন। সোনালি হয়ে এলে গরম গরম পরিবেশন করুন।
আরও পড়ুন টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ
ঢাকাভয়েস/এই

No comments