Adsterra

লোড হচ্ছে...

ভারত তেল কেনা বন্ধের কথা বলেনি: রাশিয়া


ভারত তেল কেনা বন্ধের কথা বলেনি: রাশিয়া, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির পর ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, নরেন্দ্র মোদি রাশিয়ার তেল কেনা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু মঙ্গলবার মস্কোর পক্ষ থেকে জানানো হয়েছে, নয়াদিল্লি তেল কেনা বন্ধের বিষয়ে এখনও তাদের কিছু জানায়নি।

ট্রাম্পের দাবির বিষয়ে মঙ্গলবার মস্কোতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভের কাছে জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। তখন পেশকভ বলেন, এ বিষয়ে (তেলা কেনা বন্ধ) নয়াদিল্লি অনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময় উল্লেখ করেছেন, ইউক্রেনে যুদ্ধ থামাতে হলে ভারতকে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের দাবি, ভারতের কাছে জ্বালানি বিক্রির অর্থ দিয়ে মস্কো যুদ্ধ চলাচ্ছে। কিন্তু নয়াদিল্লি এ বিষয়ে পদক্ষেপ না নেওয়ায় গত বছর শাস্তিমূলক ২৫ শতাংশ শুল্ক আরোপ করে ওয়াশিংটন। একইসঙ্গে পারস্পরিক শুল্কও ২৫ শতাংশ করা হয়। দুটি মিলিয়ে ভারতের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ হয়।

শুল্ক ঘিরে দ্বিপাক্ষিক সম্পর্কে ফাটল তৈরির কয়েক মাস পর সোমবার ট্রাম্প জানান, তিনি ভারতের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করেছেন। এর আওতায় দেশটির পণ্যের ওপর থেকে ১৮ শতাংশ শুল্ক কমানো হবে। নরেন্দ্র মোদিও রাশিয়ার তেল কেনা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন।

একইদিন সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে পোস্ট দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেবল শুল্ক হ্রাসের বিষয়টি জানান। রাশিয়ার তেল কেনা বন্ধের প্রতিশ্রুতি সংক্রান্ত ট্রাম্পের দাবির বিষয়ে ওই পোস্টে কিছু উল্লেখ ছিল না।

২০২৪ সালে ভারতের মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় ৩৬ শতাংশ সরবরাহ করেছিল রাশিয়া। তবে মার্কিন শুল্ক আরোপের পর এর পরিমাণ মাসে ৩৮ শতাংশ কমে যায় বলে এক প্রতিবেদনে জানায় দেশটির গণমাধ্যম। কিন্তু বিষয়টি আবারও আলোচনায় আসে গত বছরের শেষ দিকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নয়াদিল্লি সফরের সময়। তখন তিনি নরেন্দ্র মোদিকে নিরবিচ্ছিন্নভাবে তেল সরবরাহের প্রতিশ্রুতি দেন।

দুই দেশের মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে দ্বিপাক্ষিক বাণিজ্য ৬৮ দশমিক ৭ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। যা করোনাকালের আগের সময়ের তুলনায় প্রায় ছয় গুণ বেশি। এই বাণিজ্যের সিংহভাগই ছিল মস্কোর জ্বালানি বিক্রিকে ঘিরে। বিপরীতে রাশিয়ায় ভারতের রপ্তানির পরিমাণ ছিল ৫ বিলিয়ন ডলারের কম।

আরও পড়ুন    জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক: ডিবি 

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.